ঢাকা ০৭:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে পোনা মাছ অবমুক্ত, শিক্ষকদের সঙ্গে এমপি ফয়সলের মতবিনিময় Logo মক্কার কাছে ড্রোন হামলার চেষ্টা, হুতিদের বিরুদ্ধে সৌদির কঠোর হুঁশিয়ারি Logo র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির Logo মাদক-জুয়া থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে হবে: এমপি ফয়সল Logo দেশের সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে বায়োমেট্রিক হাজিরার নির্দেশ Logo মাধবপুরে স্কুলের সামনে মাছের আড়ত, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা Logo বাহুবলের নিখোঁজ সিএনজি চালক তুহিনের মরদেহ নবীগঞ্জে উদ্ধার Logo হাইমচরে ডাক বিভাগের স্পিড পোস্ট সেবা, কম খরচে পাঠানো যাচ্ছে পার্সেল Logo গ্যাস-বিদ্যুৎ সংকটে ৭৮ শতাংশ নিটওয়্যার কারখানায় উৎপাদন ব্যাহত, কমেছে রপ্তানি আদেশ Logo টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ছেন নিগার সুলতানা

মাধবপুরে মানবিক টিমের উদ্যোগে নতুন ঘর পেলেন অসহায় আব্দুল লতিফ

Oplus_16908288

বাংলার খবর ডেস্ক হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ৯নং নোয়াপাড়া ইউনিয়নের ব্যাঙ্গা ডোবা গ্রামের অসহায় আব্দুল লতিফ মানবিক টিমের সহযোগিতায় একটি নতুন ঘর পেয়েছেন। শুক্রবার সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে তার হাতে ঘরটি হস্তান্তর করা হয়।

ঘর হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মোস্তফা সোহেল, সাংবাদিক রুবেল মিয়া এবং মানবিক টিমের সদস্য সাঈদ বোরহানউদ্দিন, জাহাঙ্গীর আলম, সৈয়দ মাহাদি হাসান, হৃদয় আহমেদ, মোঃ মামুন মিয়া, মোহাম্মদ মান্নান মিয়া, আব্দুল করিম ও মোহাম্মদ বরজু মিয়া।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় তিন মাস আগে আব্দুল লতিফের অসহায় অবস্থার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি নজরে আসার পর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার পাশে দাঁড়ান। এরই ধারাবাহিকতায় মানবিক টিমের উদ্যোগে অর্থ সংগ্রহ করে তার জন্য একটি নিরাপদ নতুন ঘর নির্মাণ করা হয়।

দীর্ঘদিন ধরে আব্দুল লতিফ স্ত্রী ও তিন সন্তান নিয়ে একটি জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ ঘরে বসবাস করছিলেন। নতুন ঘর পেয়ে তিনি ও তার পরিবার স্বস্তি ও আনন্দ প্রকাশ করেন। তারা মানবিক টিম এবং সকল সহযোগীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।

এলাকাবাসীর মতে, মানবিক টিমের এ ধরনের উদ্যোগ সমাজের অসহায় ও দুস্থ মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে পোনা মাছ অবমুক্ত, শিক্ষকদের সঙ্গে এমপি ফয়সলের মতবিনিময়

error:

মাধবপুরে মানবিক টিমের উদ্যোগে নতুন ঘর পেলেন অসহায় আব্দুল লতিফ

আপডেট সময় ০৫:২৮:১১ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬