ঢাকা ০১:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চান্দিনায় এনসিপির মনিটরিং, ভূমি অফিসে বড় অভিযোগ নেই, সচিবের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন Logo লাখাইয়ে ‘পুলিশ আসছে’ গুজবে দৌড়াতে গিয়ে বকুল মিয়ার মৃত্যু Logo মাধবপুরে তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত, তেল উদ্ধারে বিজিবির টহল Logo মাধবপুরে তেলবাহী ট্রেনের ৬ বগি লাইনচ্যুত, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ Logo ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশ ৪ এপ্রিল, জাঁকজমক আয়োজনের প্রস্তুতি সম্পন্ন Logo প্রাথমিকে ২ লাখ শিশুকে বিনামূল্যে স্কুল ড্রেস দেবে সরকার Logo চলন্ত ট্রেন থেকে ৩ বগি বিচ্ছিন্ন, ১ কিমি এগিয়ে যায় ইঞ্জিন Logo ইটনা থানায় মাধবপুরের ৩ মাদককারবারী গাঁজাসহ আটক Logo চাল চুরির সংবাদ প্রকাশে ক্ষুব্ধ, সাংবাদিকের ওপর ইউপি সদস্যের হামলার অভিযোগ Logo মাধবপুরে অবৈধ বালু উত্তোলনে জরিমানা, ট্রাক্টর আটক

মাধবপুরে জনকল্যাণ প্রতিশ্রুতি নিয়ে মাঠে বিএনপি

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ

হবিগঞ্জ–৪ আসন (মাধবপুর–চুনারুঘাট) জুড়ে বিএনপির নির্বাচনী প্রচারণায় যুক্ত হয়েছে ভিন্নধর্মী জনকল্যাণমূলক উদ্যোগ। প্রচলিত স্লোগান ও আশ্বাসের বাইরে গিয়ে দলটি জনগণের দৈনন্দিন জীবনঘনিষ্ঠ সমস্যা ও বাস্তব চাহিদাকে সামনে রেখে সুস্পষ্ট কর্মসূচি তুলে ধরছে।

বিএনপি নেতাকর্মীরা জানান, বর্তমান বাস্তবতায় মানুষ কেবল রাজনৈতিক বক্তব্য নয়, বাস্তবসম্মত পরিকল্পনা ও তার কার্যকর বাস্তবায়ন দেখতে চায়। সে লক্ষ্যেই প্রচারণার কেন্দ্রে রাখা হয়েছে আটটি জনকল্যাণমূলক ইস্যু, যা সাধারণ মানুষের জীবনমানের সঙ্গে সরাসরি সম্পৃক্ত।

প্রচারণায় সবচেয়ে গুরুত্ব পাচ্ছে ফ্যামিলি কার্ড। এর মাধ্যমে দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের জন্য নিত্যপ্রয়োজনীয় পণ্যে সহায়তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের জীবনযাত্রা যখন কঠিন হয়ে উঠেছে, তখন এই উদ্যোগ নতুন আশার সঞ্চার করছে বলে মনে করছেন স্থানীয়রা।

স্বাস্থ্য খাতে প্রস্তাবিত স্বাস্থ্য কার্ড কর্মসূচির মাধ্যমে বিনা খরচে অথবা স্বল্প খরচে চিকিৎসাসেবা নিশ্চিত করার কথা বলা হচ্ছে। দীর্ঘদিন ধরে গ্রামাঞ্চলে চিকিৎসা ব্যয় ও পর্যাপ্ত সেবার অভাব থাকায় এই উদ্যোগকে সময়োপযোগী ও মানবিক বলে মনে করছেন সাধারণ মানুষ।

কৃষিনির্ভর এই অঞ্চলে বিশেষ গুরুত্ব পাচ্ছে কৃষি কার্ড। এর মাধ্যমে কৃষকদের জন্য সার, বীজ ও কৃষি উপকরণ সহজলভ্য করা, উৎপাদন ব্যয় কমানো এবং ন্যায্য মূল্য নিশ্চিত করার অঙ্গীকার করা হয়েছে। পাশাপাশি শিক্ষা কার্ড চালুর মাধ্যমে শিক্ষার্থীদের পড়াশোনার ব্যয়ে সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি রয়েছে, যাতে দারিদ্র্যের কারণে কেউ শিক্ষা থেকে ঝরে না পড়ে।

তরুণ সমাজের জন্য কর্মসংস্থান কার্ডের মাধ্যমে প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন ও চাকরির সুযোগ সৃষ্টির পরিকল্পনা তুলে ধরা হচ্ছে। একই সঙ্গে শ্রমিক কার্ডের মাধ্যমে শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার কথা বলা হয়েছে।

এছাড়া নারী ও শিশু সুরক্ষা কার্ডের মাধ্যমে নারী ও শিশুদের নিরাপত্তা ও অধিকার রক্ষার অঙ্গীকার করা হয়েছে। প্রবীণ ও বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের জন্য বয়স্ক ও প্রতিবন্ধী ভাতা কার্ড চালুর প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে।

জেলা বিএনপির সহসভাপতি সৈয়দ মো. শাহজাহান বলেন, হবিগঞ্জ–৪ আসনের মানুষ দীর্ঘদিন ধরে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। আটটি জনকল্যাণ ইস্যু বাস্তবায়িত হলে সাধারণ মানুষের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আসবে।

উপজেলা বিএনপির সহসভাপতি ও ইউপি চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী বলেন, মানুষ এখন রাজনৈতিক বক্তব্য নয়, বাস্তব কাজ দেখতে চায়। এই আটটি ইস্যু তরুণ, কৃষক, শ্রমিক, নারী ও প্রবীণ—সব শ্রেণির মানুষের কথা স্পষ্টভাবে তুলে ধরে।

হবিগঞ্জ–৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ মো. ফয়সল বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা সংস্কার প্রস্তাবের পাশাপাশি এই আটটি জনকল্যাণ ইস্যু জনগণের বাস্তব প্রয়োজন থেকেই তৈরি। নির্বাচিত হলে হবিগঞ্জ–৪ আসনকে একটি কল্যাণমুখী মডেল হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

চান্দিনায় এনসিপির মনিটরিং, ভূমি অফিসে বড় অভিযোগ নেই, সচিবের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন

error:

মাধবপুরে জনকল্যাণ প্রতিশ্রুতি নিয়ে মাঠে বিএনপি

আপডেট সময় ০২:৫৬:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬