ঢাকা ১১:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo শীতের আগেই লাখাইয়ে নির্বিচারে পাখি শিকার ও বিক্রি, প্রশাসনের হস্তক্ষেপ কামনা Logo নাসিরনগরে স্পিডবোট-বাল্কহেড সংঘর্ষে নিহত ২, আহত ১ Logo বাহুবলে মাদক সেবন ও হট্টগোলের দায়ে ইছব আলীর ৭ মাসের কারাদণ্ড Logo আপত্তির মুখেও ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের কনসার্টে শ্রোতাদের ঢল Logo চুনারুঘাটে হুইলচেয়ারেই কাটে প্রধান শিক্ষক কল্যাণ কুমার দেবের জীবন Logo সাত ধাপে ইউপি ভোট, প্রথম ধাপ ১২ নভেম্বর Logo লাখাইয়ে ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার Logo প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর Logo মাধবপুরে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য অলি গ্রেপ্তার Logo লাখাইয়ে রোপা আমনের আবাদ শেষ পর্যায়ে, সবুজে ছেয়ে গেছে হাওর

ঢাকায় আইসিসি বাংলাদেশ আয়োজিত বেগম খালেদা জিয়ার স্মরণসভায় সৈয়দ ইশতিয়াক আহমেদ

রায়হান আহমেদ সম্রাটঃ

রাজধানীর একটি অভিজাত হোটেলে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি) বাংলাদেশ কর্তৃক আয়োজিত সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

স্মরণসভায় হবিগঞ্জ–৪ (চুনারুঘাট–মাধবপুর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী জননেতা আলহাজ্ব সৈয়দ মোঃ ফয়সলের সুযোগ্য সন্তান এবং সায়হাম কটন মিলের ব্যবস্থাপনা পরিচালক, তরুণ প্রজন্মের আইডল ইঞ্জিনিয়ার সৈয়দ ইশতিয়াক আহমেদ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের প্রেসিডিয়াম সদস্যবৃন্দসহ কেন্দ্রীয় পর্যায়ের সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা গভীর শ্রদ্ধার সঙ্গে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর বলিষ্ঠ ভূমিকা, দেশ ও জাতির জন্য ত্যাগ এবং আপসহীন নেতৃত্বের কথা স্মরণ করেন।

বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অবিচ্ছেদ্য অংশ। স্বৈরাচারবিরোধী আন্দোলন, সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় তাঁর অবদান জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তারা মরহুমার রুহের মাগফিরাত কামনা করে বলেন, দেশ ও জাতির রাজনীতিতে সৃষ্ট এই শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।

অনুষ্ঠানের শেষপর্যায়ে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে দেশের শান্তি, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং জনগণের অধিকার নিশ্চিতের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়।

স্মরণসভায় বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীর পাশাপাশি দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী, বিশিষ্ট নাগরিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

শীতের আগেই লাখাইয়ে নির্বিচারে পাখি শিকার ও বিক্রি, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

error:

ঢাকায় আইসিসি বাংলাদেশ আয়োজিত বেগম খালেদা জিয়ার স্মরণসভায় সৈয়দ ইশতিয়াক আহমেদ

আপডেট সময় ১০:৫৫:১১ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬