
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন হবিগঞ্জ-৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী সৈয়দ মোঃ ফয়সল। বুধবার ঢাকায় অনুষ্ঠিত জানাজায় তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে উপস্থিত থেকে মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন।
এ সময় হবিগঞ্জ জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী জানাজায় অংশ নিতে ঢাকায় যান। মাধবপুর ও চুনারুঘাট উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত নেতাকর্মীরা জানাজা প্রাঙ্গণে উপস্থিত থেকে দেশনেত্রীর প্রতি শেষ শ্রদ্ধা জানান।
এলাকার সব খবর পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হনযুক্ত হন →জানাজা শেষে প্রতিক্রিয়ায় সৈয়দ মোঃ ফয়সল বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক। তিনি শুধু একজন রাজনৈতিক নেতা নন, বরং এ দেশের আপোষহীন গণতান্ত্রিক আন্দোলনের সাহসী পথপ্রদর্শক। স্বৈরাচার ও অন্যায়ের বিরুদ্ধে তিনি জীবনের প্রতিটি অধ্যায়ে দৃঢ় অবস্থান নিয়েছেন।
তিনি আরও বলেন, দেশের মানুষের ভোটাধিকার, বাকস্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দেশনেত্রী খালেদা জিয়া আজীবন সংগ্রাম করেছেন। বারবার নির্যাতন ও কারাবরণের শিকার হয়েও তিনি কখনো মাথা নত করেননি। তাঁর আদর্শ ও ত্যাগ ভবিষ্যৎ প্রজন্মের জন্য চিরন্তন প্রেরণা হয়ে থাকবে।
সবার আগে সব খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হনযুক্ত হন →সৈয়দ মোঃ ফয়সল বলেন, আজ দেশের মানুষ একজন অভিভাবকসুলভ নেত্রীকে হারাল। তাঁর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়। তবে আমরা বিশ্বাস করি, তাঁর দেখানো পথ অনুসরণ করেই বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন অব্যাহত রাখবে।
বাংলার খবর ডেস্ক : 





















