ঢাকা ০৯:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে ইয়াবাসহ ২ গ্রেফতার, পালিয়েছে মূলহোতা জুমেল Logo সাংবাদিক জিল্লুরের স্ত্রী ফাহমিদা হক পেলেন বিএনপির মনোনয়ন Logo সংসদে চা শ্রমিকদের ভিটাভূমির অধিকার নিশ্চিতের দাবি এমপি ফয়সলের Logo মাধবপুরে ৮৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ উদ্বোধন Logo লাখাইয়ে চুরির মোটরসাইকেল ও মোবাইলসহ যুবক আটক, পুলিশে সোপর্দ Logo সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও অনলাইন ডাটাবেজ তৈরির পরিকল্পনা Logo অতীতে ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দেওয়া যাবে: নাহিদ ইসলাম Logo মজুদদারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে ডিসি-এসপিদের নির্দেশ Logo সুরমা চা বাগানে নারী পর্যটক গণধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার Logo চুনারুঘাটে লজ্জাবতী বানর উদ্ধার, কালেঙ্গা বনে অবমুক্ত

আমি আপনাদের ভালোবাসায় নির্বাচনে এসেছি: গিয়াস উদ্দিন তাহেরি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ–৪ (চুনারুঘাট–মাধবপুর) আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত ও বৃহত্তর সুন্নী জোটের মনোনয়নপ্রাপ্ত আলোচিত ইসলামী বক্তা মুফতি গিয়াস উদ্দিন তাহেরি বলেছেন, তিনি জনগণের ভালোবাসা ও আস্থার ওপর ভর করেই নির্বাচনে অংশ নিচ্ছেন।

শনিবার চুনারুঘাট উপজেলার মুড়ারবন্দ সিপাহসালার সৈয়দ নাসির উদ্দীনের (রহ.) মাজার জিয়ারতের মাধ্যমে তিনি তাঁর নির্বাচনী কার্যক্রম শুরু করেন। মাজার জিয়ারত শেষে সংক্ষিপ্ত বক্তব্যে গিয়াস উদ্দিন তাহেরি বলেন, তিনি চুনারুঘাট ও মাধবপুর এলাকার মানুষের ভালোবাসায় নির্বাচনে এসেছেন এবং জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করতে চান।

তিনি আরও বলেন, নির্বাচিত হলে চুনারুঘাট–মাধবপুর উপজেলার অবহেলিত চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করবেন। এলাকাকে একটি ন্যায়ভিত্তিক ও শান্তিপূর্ণ জনপদে রূপান্তর করাই তাঁর প্রধান লক্ষ্য।

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আলী মোহাম্মদ চৌধুরী, কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সচিব মাওলানা ছোলাইমান খান রাব্বানীসহ দলীয় নেতাকর্মীরা।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে ইয়াবাসহ ২ গ্রেফতার, পালিয়েছে মূলহোতা জুমেল

error:

আমি আপনাদের ভালোবাসায় নির্বাচনে এসেছি: গিয়াস উদ্দিন তাহেরি

আপডেট সময় ০৩:১১:৫০ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫