ঢাকা ০৫:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না শেখ হাসিনা, জানাল মোদি সরকার Logo ৫৫ বিজিবির অভিযানে ৬০ কেজি ভারতীয় গাঁজা জব্দ, জুলাই মাসে উদ্ধার ১৩২ কেজি Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি

মাধবপুরের দুই কৃষকের ৩০০ সবজি গাছ কেটে দিল দুর্বৃত্তরা

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় দুই কৃষকের তিন থেকে চারশোরও বেশি ফলন্ত সবজি গাছ কেটে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার গভীর রাতে চৌমুহনী ইউনিয়নের গাজীপুর গ্রামে এ ন্যাক্কারজনক ঘটনাটি ঘটে। এতে টমেটো ও শসার বাগান করা দুই কৃষক—মিলাদ মিয়া ও রুকেল মিয়া—প্রায় তিন থেকে চার লাখ টাকার ক্ষতির মুখে পড়েছেন।

ক্ষতিগ্রস্ত কৃষক রুকেল মিয়া অভিযোগ করে বলেন, “রাতের আঁধারে আমাদের কয়েক মাসের পরিশ্রম এভাবে নষ্ট করে দেবে, কখনও ভাবিনি। এখন আমরা পুরোপুরি পথে বসে গেলাম।”

স্থানীয়রা জানান, পূর্ব বিরোধের জেরে পরিকল্পিতভাবেই দুর্বৃত্তরা তাদের বাগানে হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাটি এলাকায় চরম ক্ষোভের সৃষ্টি করেছে। কৃষকরা দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে থানায় অভিযোগ প্রস্তুতির কথা জানিয়েছেন ভুক্তভোগীরা।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না শেখ হাসিনা, জানাল মোদি সরকার

error:

মাধবপুরের দুই কৃষকের ৩০০ সবজি গাছ কেটে দিল দুর্বৃত্তরা

আপডেট সময় ০৪:০৪:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫