ঢাকা ০৮:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আশুগঞ্জে প্রাইভেটকারে ৫২ কেজি গাঁজা, গ্রেফতার ১ Logo হাইমচরে শিক্ষার্থীদের ওপর বাঁশ দিয়ে হামলার অভিযোগ, হাসপাতালে ২ Logo বিতর্কের মধ্যেই নাসিরনগরের ইউএনও শাহীনা নাছরিনের এডিসি পদোন্নতি Logo মাধবপুরে গ্রাহকদের আমানতের টাকা ফেরত না দেওয়ার অভিযোগ ফারইস্ট ইসলামী লাইফের বিরুদ্ধে Logo লাখাইয়ে ৯ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার Logo সুরমা চা বাগান যুব সংঘের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Logo বানিয়াচংয়ে ইভটিজিং ও ভিডিও ধারণের অভিযোগে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক Logo লাখাইয়ে ৮১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার Logo ঢাকা-সিলেট মহাসড়কে দুর্ঘটনায় মাধবপুর ইউএনওর সরকারি গাড়ি Logo আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ

অন্তর্বর্তী সরকারের ১৬ মাসে দুই হাজার আন্দোলন: শান্তিপূর্ণ মোকাবিলার দাবি প্রধান উপদেষ্টার প্রেস সচিবের

বাংলার খবর ডেস্ক

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর গত ১৬ মাসে দেশে প্রায় দুই হাজার আন্দোলন-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে এবং সরকার এগুলো শান্তিপূর্ণভাবে মোকাবিলা করেছে। বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব তথ্য তুলে ধরেন।

তিনি বলেন, দায়িত্ব নেওয়ার পর থেকেই অন্তর্বর্তী সরকার আন্দোলন মোকাবিলায় শান্তিপূর্ণ নীতি অনুসরণ করেছে। এত বিপুল সংখ্যক আন্দোলনের পরও কোনো সময়ই লাইভ বুলেট বা রাবার বুলেট ব্যবহার করা হয়নি। খুব সীমিত ক্ষেত্রে টিয়ারগ্যাস ব্যবহৃত হয়েছে এবং কিছু স্থানে পানি বা মৃদু লাঠিচার্জ করা হয়েছে। তার ভাষায়, “আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবসময়ই ধৈর্যের সর্বোচ্চ পরিচয় দিয়েছে, যা বাংলাদেশের প্রেক্ষাপটে বিরল।”

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক সভা শেষে এ ব্রিফিং আয়োজন করা হয়। সভায় চলমান রাজনৈতিক পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা এবং নির্বাচনী তফসিল ঘোষণার পরবর্তী করণীয় নিয়ে আলোচনা হয়।

প্রেস সচিব আরও বলেন, নির্বাচনী তফসিল ঘোষণার পর কোনো বেআইনি বা অবৈধ আন্দোলন হলে তা কঠোরভাবে দমন করা হবে। শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ রেখে আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসন সর্বদা প্রস্তুত রয়েছে বলে জানান তিনি।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

বাংলার খবর
জনপ্রিয় সংবাদ

আশুগঞ্জে প্রাইভেটকারে ৫২ কেজি গাঁজা, গ্রেফতার ১

error:

অন্তর্বর্তী সরকারের ১৬ মাসে দুই হাজার আন্দোলন: শান্তিপূর্ণ মোকাবিলার দাবি প্রধান উপদেষ্টার প্রেস সচিবের

আপডেট সময় ০৭:১৩:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫