ঢাকা ০১:১১ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত Logo চা বাগানে ছবি ও ‘সেল্ফ প্রটোকল’ ক্যাপশন নিয়ে ব্যাখ্যা দিলেন মাধবপুরের এসিল্যান্ড Logo মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন Logo মাধবপুরে প্রবাসীর ৩০ লাখ টাকা অর্থায়নে মাদ্রাসার নতুন ভবন নির্মাণ Logo নাসিরনগরের বাঘী গ্রামে ডোবা থেকে অর্ধগলিত অজ্ঞাত লাশ উদ্ধার, আতঙ্কে এলাকাবাসী Logo ৮ নভেম্বর সরকারি ছুটি কি না, জানাল ছুটির তালিকার তথ্য Logo সৌদি আরবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, বাংলাদেশ দূতাবাসে আলোচনা সভা Logo নাসিরনগরে নানা কর্মসূচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত Logo জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ঢাকায় সার্বভৌমত্ব র‌্যালিতে হেঁটে অংশ নিলেন তারেক রহমান Logo রিয়াদ-দাম্মাম বিমানবন্দরে বিধিনিষেধ, ঢাকায় ১৮০টি ফ্লাইট বাতিল

মাধবপুরে প্রতিপক্ষের হামলায় আহত স্কুলছাত্রের মৃত্যু

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুরে প্রতিপক্ষের হামলায় আহত অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। নিহত আফরোজ মিয়া উপজেলার আদাঐর ইউনিয়নের আদাঐর গ্রামের মুক্তার মিয়ার ছেলে।

গত বৃহস্পতিবার সকালে আদাঐর গ্রামে দু’পক্ষের সংঘর্ষের সময় মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র আফরোজ গুরুতর আহত হয়। প্রথমে তাকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান। ঢাকার পপুলার হাসপাতালে দুদিন চিকিৎসাধীন থাকার পর শনিবার বিকেলে তার মৃত্যু হয়।

স্থানীয় সূত্র জানায়, ওই গ্রামের দুলাল মিয়া ও আশিক মিয়ার মধ্যে দীর্ঘদিনের বিরোধ চলছিল। পুকুর থেকে মাটি সরানোকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আফরোজসহ পাঁচজন আহত হন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাধবপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. কবির হোসেন উন্নত চিকিৎসাধীন অবস্থায় স্কুলছাত্র আফরোজের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

error:

মাধবপুরে প্রতিপক্ষের হামলায় আহত স্কুলছাত্রের মৃত্যু

আপডেট সময় ০৯:৪২:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫