ঢাকা ০৩:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে ৫০ শয্যার হাসপাতালে বেড-জনবল সংকট, ফ্লোরে গাদাগাদি করে চিকিৎসা Logo লাখাইয়ে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় পথচারী আহত, ট্রাক্টরসহ দুই যান জব্দ Logo নোয়াপাড়ায় মাসব্যাপী শিশুকিশোর আনন্দ মেলার উদ্বোধন Logo ইউপি উন্নয়ন প্রকল্পে ১১৯ কোটি ৫৬ লাখ টাকা বিশেষ বরাদ্দ Logo আবাবিল সোসাইটির অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo মাধবপুরে গুমুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে পিটিআই সুপারিনটেনডেন্ট Logo নাসিরনগরে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার, স্বজনদের আহাজারি Logo সায়হাম গ্রুপ পরিদর্শনে মার্কিন প্রতিনিধিদল Logo মাধবপুরের মাদক ব্যবসায়ী শায়েস্তাগঞ্জে ৫৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার Logo আলগী বাজারে ঝুলন্ত বিদ্যুৎ তার, দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে

মাধবপুরে প্রতিপক্ষের হামলায় আহত স্কুলছাত্রের মৃত্যু

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুরে প্রতিপক্ষের হামলায় আহত অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। নিহত আফরোজ মিয়া উপজেলার আদাঐর ইউনিয়নের আদাঐর গ্রামের মুক্তার মিয়ার ছেলে।

গত বৃহস্পতিবার সকালে আদাঐর গ্রামে দু’পক্ষের সংঘর্ষের সময় মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র আফরোজ গুরুতর আহত হয়। প্রথমে তাকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান। ঢাকার পপুলার হাসপাতালে দুদিন চিকিৎসাধীন থাকার পর শনিবার বিকেলে তার মৃত্যু হয়।

স্থানীয় সূত্র জানায়, ওই গ্রামের দুলাল মিয়া ও আশিক মিয়ার মধ্যে দীর্ঘদিনের বিরোধ চলছিল। পুকুর থেকে মাটি সরানোকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আফরোজসহ পাঁচজন আহত হন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাধবপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. কবির হোসেন উন্নত চিকিৎসাধীন অবস্থায় স্কুলছাত্র আফরোজের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে ৫০ শয্যার হাসপাতালে বেড-জনবল সংকট, ফ্লোরে গাদাগাদি করে চিকিৎসা

error:

মাধবপুরে প্রতিপক্ষের হামলায় আহত স্কুলছাত্রের মৃত্যু

আপডেট সময় ০৯:৪২:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫