ঢাকা ০৯:১৯ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন Logo মাধবপুরে প্রবাসীর ৩০ লাখ টাকা অর্থায়নে মাদ্রাসার নতুন ভবন নির্মাণ Logo নাসিরনগরের বাঘী গ্রামে ডোবা থেকে অর্ধগলিত অজ্ঞাত লাশ উদ্ধার, আতঙ্কে এলাকাবাসী Logo ৮ নভেম্বর সরকারি ছুটি কি না, জানাল ছুটির তালিকার তথ্য Logo সৌদি আরবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, বাংলাদেশ দূতাবাসে আলোচনা সভা Logo নাসিরনগরে নানা কর্মসূচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত Logo জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ঢাকায় সার্বভৌমত্ব র‌্যালিতে হেঁটে অংশ নিলেন তারেক রহমান Logo রিয়াদ-দাম্মাম বিমানবন্দরে বিধিনিষেধ, ঢাকায় ১৮০টি ফ্লাইট বাতিল Logo জীবননগর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত, পাল্টা ফায়ার বিজিবির Logo মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল প্রায় ১ হাজার শিক্ষার্থী

নাসিরনগরের বাঘী গ্রামে ডোবা থেকে অর্ধগলিত অজ্ঞাত লাশ উদ্ধার, আতঙ্কে এলাকাবাসী

মো. আব্দুল হান্নান, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ভলাকুট ইউনিয়নের বাঘী গ্রামে একটি পরিত্যক্ত ডোবা থেকে অর্ধগলিত অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় বাঘী গ্রামসহ আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে গ্রামের মাঠে কাজ করতে গিয়ে এক কৃষক ডোবার পানিতে কিছু একটা ভাসতে দেখেন। কাছে গিয়ে সেটিকে মানুষের অর্ধগলিত লাশ বলে শনাক্ত করেন তিনি। পরে তাঁর চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে শত শত মানুষের ভিড় জমে। পরে স্থানীয়রা নাসিরনগর থানায় খবর দেন।

খবর পেয়ে নাসিরনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় লাশটি উদ্ধার করে। উদ্ধারের সময় লাশটি প্রায় পচে গিয়েছিল। শরীরের বিভিন্ন অংশ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় মাথা ও হাড় একত্র করে বস্তাবন্দি অবস্থায় থানায় নেওয়া হয় বলে জানিয়েছে পুলিশ।

নাসিরনগর থানার উপপরিদর্শক (এসআই) জাহান ই আলম লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মৃত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। তাঁর বয়স, পরিচয় ও মৃত্যুর কারণ জানতে লাশটি ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে জানা যাবে।

এদিকে, দিনদুপুরে ডোবা থেকে অর্ধগলিত লাশ উদ্ধারের ঘটনায় বাঘী গ্রামসহ ভলাকুট, চাতলপাড় ও আশপাশের বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড় জমে। অনেকেই নিজেদের নিখোঁজ স্বজনদের কথা মনে করে উদ্বেগ প্রকাশ করেন।

স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে—কে ওই ব্যক্তি, কীভাবে তাঁর মৃত্যু হয়েছে এবং কীভাবে লাশটি ডোবায় এলো। এটি হত্যা, দুর্ঘটনা নাকি অন্য কোথাও মৃত্যুর পর লাশ এখানে ফেলে রাখা হয়েছে, তা নিয়েও এলাকায় আলোচনা চলছে। তবে এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

এসআই জাহান ই আলম আরও জানান, লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পরিচয় শনাক্ত হলে ঘটনার রহস্য উদঘাটনে সহায়তা হবে বলে জানিয়েছে পুলিশ।

এলাকাবাসীর দাবি, দ্রুত লাশের পরিচয় শনাক্ত করে মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার রহস্য উদঘাটন করা হোক।

আপলোডকারীর তথ্য
Avatar photo

Sekh Sadi

জনপ্রিয় সংবাদ

মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

error:

নাসিরনগরের বাঘী গ্রামে ডোবা থেকে অর্ধগলিত অজ্ঞাত লাশ উদ্ধার, আতঙ্কে এলাকাবাসী

আপডেট সময় ০৭:১৬:৫০ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬