ঢাকা ০৯:২৫ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চা বাগানে ছবি ও ‘সেল্ফ প্রটোকল’ ক্যাপশন নিয়ে ব্যাখ্যা দিলেন মাধবপুরের এসিল্যান্ড Logo মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন Logo মাধবপুরে প্রবাসীর ৩০ লাখ টাকা অর্থায়নে মাদ্রাসার নতুন ভবন নির্মাণ Logo নাসিরনগরের বাঘী গ্রামে ডোবা থেকে অর্ধগলিত অজ্ঞাত লাশ উদ্ধার, আতঙ্কে এলাকাবাসী Logo ৮ নভেম্বর সরকারি ছুটি কি না, জানাল ছুটির তালিকার তথ্য Logo সৌদি আরবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, বাংলাদেশ দূতাবাসে আলোচনা সভা Logo নাসিরনগরে নানা কর্মসূচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত Logo জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ঢাকায় সার্বভৌমত্ব র‌্যালিতে হেঁটে অংশ নিলেন তারেক রহমান Logo রিয়াদ-দাম্মাম বিমানবন্দরে বিধিনিষেধ, ঢাকায় ১৮০টি ফ্লাইট বাতিল Logo জীবননগর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত, পাল্টা ফায়ার বিজিবির

মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

আবু জাহের, মালদ্বীপ প্রতিনিধি:

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মালদ্বীপে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন।

শনিবার (৭ নভেম্বর) দিবসটি উপলক্ষে রাজধানীর পার্শ্ববর্তী দ্বীপ হুলুমালেতে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। পরে হাইকমিশনের হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপ বিএনপির সভাপতি খলিলুর রহমান, ডা. হুরিয়া পারভিন ও ডা. মো. হুদা ইব্রাহিম।

এ সময় বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারী এবং মালদ্বীপে বসবাসরত বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট এবং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এ দিনের গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান, জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব এবং দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় তাঁর ভূমিকা নিয়ে আলোচনা করেন।

বক্তারা বলেন, প্রবাসে থেকেও দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখতে প্রবাসী বাংলাদেশিদের ঐক্যবদ্ধ ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দেশের উন্নয়ন ও অগ্রগতিতে প্রবাসীদের অবদান অব্যাহত রাখার আহ্বানও জানান তাঁরা।

আপলোডকারীর তথ্য
Avatar photo

Sekh Sadi

জনপ্রিয় সংবাদ

চা বাগানে ছবি ও ‘সেল্ফ প্রটোকল’ ক্যাপশন নিয়ে ব্যাখ্যা দিলেন মাধবপুরের এসিল্যান্ড

error:

মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

আপডেট সময় ০৯:১৯:১৫ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬