ঢাকা ০৬:১২ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ইটিপি ব্যবহারে অনিয়মের অভিযোগ, মাধবপুরে কৃষিজমি-জলাশয় ও জনস্বাস্থ্য হুমকিতে Logo লাখাইয়ের হাওরে কচুরিপানার জট, বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক Logo সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা, আহত নাসীরুদ্দীন পাটওয়ারী Logo গাঁজা সেবন ও চুরির অভিযোগে লাখাইয়ে যুবক গ্রেপ্তার Logo জামালপুরে জলাবদ্ধতায় তিন বছরে শেষ ১৩৭ মাতৃ লিচুগাছ, সরকারি উদাসীনতা নিয়ে প্রশ্ন Logo জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে কামরুল ইসলাম সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক Logo হবিগঞ্জে হামলায় দৃষ্টিশক্তি হারানো আলিফকে দেখতে গেলেন জামায়াত আমির Logo ঢামেক হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস Logo ইউপি নির্বাচনে এসএসসি-এইচএসসি সনদ বাধ্যতামূলক নয়, ছড়ানো তথ্য ভুয়া Logo তেলিয়াপাড়া চা বাগানে গণবিক্ষোভ, দৈনিক মজুরি ৫০০ টাকা করার দাবি

বিদ্যালয়ের ভবন বিক্রি করে দিলেন প্রধান শিক্ষক

বাংলার খবর ডেস্কঃ
বরগুনা সদর উপজেলার বদরখালী ইউনিয়নের গুলিশাখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দেলোয়ার হোসেনের বিরুদ্ধে সরকারী নিয়ম অমান্য করে বিদ্যালয়ের পরিত্যক্ত টিন শেড ভবন বিক্রি করার অভিযোগ পাওয়া গেছে।
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন।।
জানা যায়, গুলিশাখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সাইক্লোন শেল্টার নির্মাণের পরে পুরাতন একটি টিনশেড ভবন পরিত্যক্ত অবস্থায় ছিলো। কিছু দিন পূর্বে প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন মো: ওহাব আলীর কাছে পুরাতন ভবনটি ২৬ হাজার টাকায় বিক্রি করেন।

বিদ্যালয় পার্শ্ববর্তী শিউলি বেগম বলেন, শুনেছি তিন চার দিন পূর্বে ২৬ হাজার টাকায় আমার চাচা শ্বশুর ওহাব আলীর কাছে ঘরটি বিক্রি করে। কে বিক্রি করেছে এ প্রশ্নের জবাবে তিনি বলেন, সভাপতি না হেড মাস্টার তা আমি জানি না।

এ ব্যাপারে সাক্ষাৎকার নিতে গেলে ক্রেতা মো: ওহাব আলীকে পাওয়া যায়নি।
বৈধ প্রক্রিয়া ছাড়া ভবনটি আপনি কিভাবে বিক্রি করলেন? এ প্রশ্নের জবাবে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন বলেন, বিদ্যালয় মাঠের মধ্যে ভবনটি ছিলো। তাই এটি শওকত আলী খান হিরন স্যারের অনুমতিক্রমে রেজুলিউশন করে ২৬ হাজার টাকায় ভবনটি বিক্রি করেছি।

এ ব্যাপারে সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসার শওকত আলী খান হিরন বলেন, আমি ভবনটি বিক্রি করতে বলিনি। ম্যানেজিং কমিটির রেজুলিউশন করে ভবনটি ভেঙ্গে সকল মালামাল বিদ্যালয়ে সংরক্ষণ করার জন্য বলেছি।
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন।।
এ বিষয়ে বরগুনা সদর উপজেলা শিক্ষা অফিসার লায়লা জেরিনা আকতার বলেন, সরকারী প্রক্রিয়া ছাড়া বিদ্যালয়ের কোন কিছুই বিক্রি করা যাবেনা। এ ঘটনাটি আজকে আমি শুনেছি। তদন্তসাপেক্ষে ডিপিইও স্যারের মাধ্যমে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

বাংলার খবর

বাংলার খবর

ইটিপি ব্যবহারে অনিয়মের অভিযোগ, মাধবপুরে কৃষিজমি-জলাশয় ও জনস্বাস্থ্য হুমকিতে

error:

বিদ্যালয়ের ভবন বিক্রি করে দিলেন প্রধান শিক্ষক

আপডেট সময় ০৪:৪৭:০৪ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫