ঢাকা ০৮:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সিলেটের তাজরিয়ানের লেস্টার বিশ্ববিদ্যালয়ে ১ কোটি ২৬ লাখ টাকার ফুল-ফ্রি স্কলারশিপ Logo লাখাইয়ের বুল্লা বাজারে গভীর রাতে ওসির পরিদর্শন, জোরদার হচ্ছে নিরাপত্তা Logo বাবরের উদ্যোগে ওমরাহ পালনে সৌদি যাচ্ছেন বিএনপির ৪৭ নেতাকর্মী Logo তারেক রহমানের সঙ্গে বিশ্বব্যাংক প্রেসিডেন্ট অজয় বাঙ্গার বৈঠক Logo ভুটানের প্রধানমন্ত্রী ও মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক Logo বামৈ ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে মহিলা মেম্বার পদে প্রার্থী মানছুরা আক্তার লিপি Logo জাতিসংঘ অধিবেশনের ফাঁকে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo লাখাইয়ের বুল্লা বাজারে বাঁশের তৈরি পণ্যের পসরা সাজিয়ে বসেন শামছু মিয়া Logo যোগে পুলিশের ৩১ কর্মকর্তাকে বদলি ও পদায়ন Logo জ্বালানি তেলের দাম বাড়ানোর পর এবার বাসের ভাড়াও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

মাধবপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অবৈধ বালু বিক্রিতে দেড় লাখ টাকা জরিমানা

বাংলার খবর ডেস্ক:

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর বাজার সংলগ্ন পাকা রাস্তায় শনিবার (৮ নভেম্বর) ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুইটি অবৈধ বালুভর্তি ট্রাক্টর আটক করে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুজিবুল ইসলাম জানান, এক মাস পুরনো রশিদ ব্যবহার করে ইজারা ছাড়া জায়গা থেকে বালু উত্তোলন ও বিক্রির অপরাধে আখাউড়া উপজেলার আব্দুল মনিরের ছেলে মো. সাইমন মিয়া (৩৫)-কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও বলেন, “অবৈধ বালু উত্তোলন ও বিক্রির মতো কর্মকাণ্ড পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে এই ধরনের অপরাধ দমন করে যাচ্ছে।”

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে কিছু অসাধু ব্যক্তি ওই এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির সঙ্গে জড়িত, ফলে সড়ক ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং নিকাশি ব্যবস্থায় প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে।

অভিযানে ধর্মঘর বিওপির বিজিবি সদস্যরা প্রশাসনকে সহযোগিতা করেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

সিলেটের তাজরিয়ানের লেস্টার বিশ্ববিদ্যালয়ে ১ কোটি ২৬ লাখ টাকার ফুল-ফ্রি স্কলারশিপ

error:

মাধবপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অবৈধ বালু বিক্রিতে দেড় লাখ টাকা জরিমানা

আপডেট সময় ১০:৪৮:০৯ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫