ঢাকা ০৫:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ের বুল্লা বাজারে নৈশ চুরির হিড়িক, কয়েকদিনে দফায় দফায় চুরি Logo মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ আর নেই, বয়স হয়েছিল ১০০ বছর Logo মাধবপুরে ৫ কেজি গাঁজাসহ ব্রাহ্মণবাড়িয়ার যুবক আটক Logo চুনারুঘাট-মাধবপুর সীমান্তে ৭ লাখ ২৯ হাজার টাকার গরু-মদ জব্দ Logo মাধবপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo হাইমচরে কিশোর গ্যাং দমনে পুলিশের অভিযান, আটক ৪৮ Logo জানুয়ারিতে সংসদে উঠতে পারে সংবিধান সংশোধন বিল, পাসের পর গণভোট Logo লাখাইয়ে অতিরিক্ত দামে সার বিক্রি, দুই বিক্রেতাকে ৫৫ হাজার টাকা জরিমানা Logo লাখাইয়ের মুড়িয়াউক প্রাথমিক বিদ্যালয়ে এক দশক ধরে জলাবদ্ধতা, চরম দুর্ভোগে শিক্ষার্থীরা Logo হাইমচরে গাঁজাসহ গ্রেপ্তার ২

পদত্যাগ করে নির্বাচনের ঘোষণা দিলেন অ্যাটর্নি জেনারেল

বাংলার খবর ডেস্ক

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান পদত্যাগ করে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন। বুধবার (৫ নভেম্বর) তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর আপিল শুনানি শেষে অ্যাটর্নি জেনারেল অফিসের কনফারেন্স কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

তিনি বলেন, “আমি রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছি। এখন জনগণের সেবা করতে চাই নির্বাচিত প্রতিনিধি হিসেবে। এজন্য আমি পদত্যাগ করেছি এবং নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি।”

তিনি আরও জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কাছে তিনি মনোনয়ন চেয়েছেন। তিনি আশা প্রকাশ করেন যে, দল তাকে মনোনয়ন দেবে।

এদিকে, তত্ত্বাবধায়ক সরকারের রায় পরিবর্তন করে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক দণ্ডবিধির ২১৯ ধারা অনুযায়ী অপরাধ করেছেন বলে মন্তব্য করেছেন মো. আসাদুজ্জামান। তার দাবি, “একটি নির্দিষ্ট রাজনৈতিক দলকে সুবিধা দিতেই তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের রায় দেওয়া হয়েছিল। এটি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত রায়, যা দেশের গণতন্ত্রের পরিপন্থী।”

তিনি বলেন, রাষ্ট্রপক্ষ হিসেবে আমরা মনে করি, এই রায় থাকা উচিত নয়। জনগণের রায়ের প্রতিফলন ঘটাতে নির্বাচনই একমাত্র পথ।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ের বুল্লা বাজারে নৈশ চুরির হিড়িক, কয়েকদিনে দফায় দফায় চুরি

error:

পদত্যাগ করে নির্বাচনের ঘোষণা দিলেন অ্যাটর্নি জেনারেল

আপডেট সময় ০৪:৪৯:৫০ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫