ঢাকা ০৩:৩২ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে ১ম শ্রেণির ৬ বছরের ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, গণধোলাইয়ের পর বখাটে পুলিশে সোপর্দ Logo লাখাইয়ে বুদ্ধিপ্রতিবন্ধী যুবককে ঢিল ছোড়াকে কেন্দ্র করে সংঘর্ষ, পিতা-পুত্রসহ আহত একাধিক Logo লাখাইয়ে পরিবার পরিকল্পনা পরিদর্শিকা সুচিত্রা রানী দাশের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি Logo ৭২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মাধবপুরে পুলিশের অভিযান Logo গায়ক আসিফ আকবর গ্রেফতার Logo স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের সঙ্গে এমপি সৈয়দ মোহাম্মদ ফয়সলের সৌজন্য সাক্ষাৎ Logo সীমান্তে অব্যাহত বিএসএফের পুশইনের চেষ্টা, কঠোর অবস্থানে বিজিবি Logo মাধবপুরে সুরমা চা বাগান থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার Logo মাধবপুরে চুরির অভিযোগে যুবকের মাথা ন্যাড়া, আঁকা হলো আর্জেন্টিনার পতাকা Logo চুনারুঘাটে বসতঘর থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ
মরণফাঁদে পরিণত ব্যস্ততম এই মহাসড়ক

মাধবপুরে স*ড়ক দুর্ঘ*টনায় আহত- ৩৫

Oplus_16908288

**মাধবপুর, বাংলার খবর প্রতিনিধি:**
ঢাকা–সিলেট মহাসড়কে আবারও ঘটে গেছে ভয়াবহ সড়ক দুর্ঘটনা। হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের শাহপুর হরিতলা এলাকায় সোমবার সকালে ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার নিচে পড়ে যায়। এতে অন্তত ৩০–৩৫ জন যাত্রী গুরুতর আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, অতিরিক্ত গতিতে চলন্ত বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। বাসের ভেতরে থাকা যাত্রীরা ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা ও হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন।

স্থানীয়রা অভিযোগ করেছেন, শাহপুর হরিতলা এলাকায় সড়কের বাঁক ও খানাখন্দের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। তারা বলেন, “ঢাকা–সিলেট মহাসড়ক এখন মৃত্যুর ফাঁদে পরিণত হয়েছে। প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে, অথচ কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না।”

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদ উল্লাহ জানান, “বাসটি অতিরিক্ত গতিতে চলছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিয়ন্ত্রণ হারানোর কারণে দুর্ঘটনা ঘটে। বাসটি উদ্ধার করা হয়েছে।”

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে ১ম শ্রেণির ৬ বছরের ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, গণধোলাইয়ের পর বখাটে পুলিশে সোপর্দ

মরণফাঁদে পরিণত ব্যস্ততম এই মহাসড়ক

মাধবপুরে স*ড়ক দুর্ঘ*টনায় আহত- ৩৫

আপডেট সময় ০৪:১৬:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫