ঢাকা ০২:১২ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা Logo দেশজুড়ে পুলিশের যানবাহনে নাশকতার আশঙ্কা, কড়া সতর্কতা Logo নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা বিএনপির Logo ডাকযোগে চিঠি ও কাফনের কাপড় পাঠিয়ে আদাঐর ইউপি চেয়ারম্যানকে হত্যার হুমকি Logo ইটিপি ব্যবহারে অনিয়মের অভিযোগ, মাধবপুরে কৃষিজমি-জলাশয় ও জনস্বাস্থ্য হুমকিতে Logo লাখাইয়ের হাওরে কচুরিপানার জট, বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক Logo সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা, আহত নাসীরুদ্দীন পাটওয়ারী Logo গাঁজা সেবন ও চুরির অভিযোগে লাখাইয়ে যুবক গ্রেপ্তার Logo জামালপুরে জলাবদ্ধতায় তিন বছরে শেষ ১৩৭ মাতৃ লিচুগাছ, সরকারি উদাসীনতা নিয়ে প্রশ্ন Logo জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে কামরুল ইসলাম সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক

ভিক্ষুকের মৃত্যুর পর ঘরে মিলল বস্তাভর্তি টাকা এলাকায় চাঞ্চল্য

বাংলার খবর ডেস্ক:
হবিগঞ্জের মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের দলাগাঁও গ্রামে এক ভিক্ষুকের মৃত্যুর পর তার ঘর থেকে মিলেছে বস্তাভর্তি টাকা। এ ঘটনায় পুরো এলাকায় ছড়িয়ে পড়েছে তোলপাড় ও কৌতূহল।

মৃত ভিক্ষুকের নাম নাসির মিয়া (৭০)। দীর্ঘদিন ধরে তিনি এলাকায় ভিক্ষা করে জীবিকা নির্বাহ করতেন। মিতব্যয়ী ও নিরহঙ্কার জীবনের জন্য গ্রামবাসীর কাছে পরিচিত ছিলেন সৎ মানুষ হিসেবে।

গত ৯ অক্টোবর বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন নাসির মিয়া। পরদিন তার পরিবার ঘর পরিষ্কার করতে গিয়ে একটি পুরনো বস্তা দেখতে পান। সন্দেহবশত বস্তাটি খুললে চোখে পড়ে গুচ্ছ গুচ্ছ টাকার নোট।

পরে স্থানীয় মুরব্বিদের উপস্থিতিতে টাকা গোনা হলে দেখা যায়, বস্তায় রয়েছে ২ লাখ ২৪ হাজার টাকা। ধারণা করা হচ্ছে, তিনি বছরের পর বছর ভিক্ষা ও অনুদানের টাকা অল্প অল্প করে সঞ্চয় করেছিলেন। কেউ কেউ বলছেন, কারও ওপর আস্থা না থাকায় তিনি টাকাগুলো ঘরেই লুকিয়ে রেখেছিলেন।

স্থানীয় বাসিন্দা শাহ আলম বলেন, “নাসির মিয়া অত্যন্ত সৎ ও সরল মানুষ ছিলেন। এত টাকা জমিয়েও কখনো তা নিয়ে বড়াই করেননি।”

বহরা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোশাররফ হোসেন বলেন, “ঘটনাটি সত্য। মৃত্যুর কিছুদিন আগে তিনি আমার কাছে বয়স্ক ভাতার আবেদন করেছিলেন। তখনও ধারণা ছিল না, তাঁর কাছে এত টাকা থাকতে পারে।”

স্থানীয়দের মতে, এই ঘটনা শুধু বিস্ময়ের নয়, সমাজের জন্য একটি শিক্ষাও। দরিদ্র হয়েও সততা ও মিতব্যয়ী জীবনযাপন কেমন হতে পারে, তার উজ্জ্বল দৃষ্টান্ত রেখে গেছেন ভিক্ষুক নাসির মিয়া।

বর্তমানে উদ্ধার হওয়া টাকাগুলো তাঁর পরিবারের হেফাজতেই রয়েছে বলে জানা গেছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা

error:

ভিক্ষুকের মৃত্যুর পর ঘরে মিলল বস্তাভর্তি টাকা এলাকায় চাঞ্চল্য

আপডেট সময় ১২:০০:৫৪ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫