ঢাকা ০৬:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নাসীর-সারজিসের ওপর হামলার প্রতিবাদে হবিগঞ্জ আসছেন নাহিদ-হাসনাত-আখতার Logo হবিগঞ্জে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা এনসিপির, মৌলভীবাজারের দুই পদযাত্রা স্থগিত Logo হামলার বিচার না হওয়া পর্যন্ত আমরা হবিগঞ্জে আছি, যদি পারে মেরে ফেলবে: সারজিস আলম Logo হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার অভিযোগ, আহত সারজিস আলম ও নেতাকর্মীরা Logo দেওন্দী চা বাগানে কম দরে কাঁচা চা পাতা বিক্রির অভিযোগ, শুল্ক ফাঁকির দাবি Logo মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি Logo বাহুবলে নিজ বসতঘর থেকে সাবেক ইটভাটা মালিকের মরদেহ উদ্ধার Logo সেবা বঞ্চিত লাখাইয়ের গঙ্গানগরবাসী, রোগীদের না দিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ ফেলে দেওয়ার অভিযোগ Logo চা বাগানের মেয়ে জেসমিন আক্তার রিংকুর নতুন পথচলা, আত্মপ্রকাশ করছে ‘Jesmin Tea’ Logo এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

অবসর ভেঙে ফেরার গুঞ্জন উড়িয়ে দিলেন মোহাম্মদ আমির

বাংলার খবর স্পোর্টস ডেস্ক:আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার গুঞ্জন উড়িয়ে দিয়েছেন পাকিস্তানের সাবেক তারকা পেসার মোহাম্মদ আমির। তিনি জানিয়েছেন, অবসর ভাঙার কোনো পরিকল্পনা তার নেই।

সম্প্রতি পাকিস্তান ক্রিকেটে আলোচনায় উঠে আসে, আবারও জাতীয় দলে ফিরতে পারেন বাঁহাতি এই পেসার। তবে এমন খবরকে ভিত্তিহীন বলে দাবি করেছেন আমির। তিনি বলেন, ‘গত ২-৩ দিন ধরে শুনছি আমি নাকি অবসর ভেঙে ফিরছি। আমার সঙ্গে কেউ এমন কোনো আলোচনা করেনি। অবসর ভাঙার কোনো পরিকল্পনাও নেই। আমি ইতোমধ্যে অবসরের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি।’

২০২০ সালের শেষের দিকে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) তৎকালীন চেয়ারম্যান রমিজ রাজা, কোচ ওয়াকার ইউনিস ও মিসবাহ–উল–হকের সঙ্গে দ্বন্দ্বের জেরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন আমির। পরে ২০২৪ সালে সবার অনুরোধে আবারও মাঠে ফেরেন এবং নিউজিল্যান্ড, আয়ারল্যান্ড, ইংল্যান্ড ও বিশ্বকাপে পাকিস্তানের হয়ে প্রতিনিধিত্ব করেন তিনি।

তবে বিশ্বকাপের পর দলে সুযোগ না পেয়ে একই বছরের ডিসেম্বরে আবারও অবসর নেন ৩৩ বছর বয়সী এই পেসার। ক্যারিয়ারে পাকিস্তানের হয়ে ৩৬ টেস্টে ১১৯, ৬১ ওয়ানডেতে ৯১ ও ৬২ টি-টোয়েন্টিতে ৭১ উইকেট নিয়েছেন তিনি।

বর্তমানে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ব্যস্ত আমির বলেন, ‘পাকিস্তান দলে এখন অনেক তরুণ ক্রিকেটার আছে। তারা যদি নিয়মিত ভালো পারফরম্যান্স করে, তবে আগামী ২-৩ বছরের মধ্যে দলটি আরও শক্তিশালী হয়ে উঠবে। আমি আশা করছি, আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান ফাইনালে খেলবে এবং ট্রফি জিতবে।’

বাঁহাতি এই পেসার আরও যোগ করেন, ‘আমরা এশিয়া কাপে ফাইনাল খেলেছি, এখন লক্ষ্য বিশ্বকাপের ফাইনাল। আমি বিশ্বাস করি, তরুণদের ধারাবাহিক পারফরম্যান্স পাকিস্তানকে আবারও উজ্জ্বল ভবিষ্যতের পথে নিয়ে যাবে।’

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

নাসীর-সারজিসের ওপর হামলার প্রতিবাদে হবিগঞ্জ আসছেন নাহিদ-হাসনাত-আখতার

error:

অবসর ভেঙে ফেরার গুঞ্জন উড়িয়ে দিলেন মোহাম্মদ আমির

আপডেট সময় ০৪:৫২:০০ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫