ঢাকা ০৮:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ Logo বাহুবলে আবারও পুলিশের বাধায় এনসিপি Logo পুলিশকে হাসনাত: ‘দলীয় এজেন্ডা বাস্তবায়ন করবেন না’ Logo সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার Logo চট্টগ্রামে এনসিপির কর্মসূচিতে বিএনপি নেতাকর্মীদের বাধা, হাতাহাতি Logo চা বাগানে এমপির প্রচেষ্টায় নতুন ঘর পেল আদিবাসী পরিবার Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী Logo এনসিপি ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জে ১৪৪ ধারা জারি Logo নাসীর-সারজিসের ওপর হামলার প্রতিবাদে হবিগঞ্জ আসছেন নাহিদ-হাসনাত-আখতার

আইএল টি-টোয়েন্টি হবে সৌদি আরবে

বাংলার খবর স্পোর্টস ডেস্ক:দীর্ঘদিন ধরেই ক্রিকেটে বিনিয়োগের পরিকল্পনা করছিল সৌদি আরব। আইপিএলের সঙ্গে যুক্ত হওয়ার গুঞ্জন থাকলেও তা বাস্তবায়ন হয়নি। তবে এবার সংযুক্ত আরব আমিরাতের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ **আইএল টি-টোয়েন্টি**র সঙ্গে যুক্ত হলো সৌদি আরব, যার ফলে দেশটিতে সরাসরি এই টুর্নামেন্ট আয়োজনের পথ উন্মুক্ত হলো।

চুক্তির আওতায় শুধু পুরুষদের ম্যাচই নয়, প্রথমবারের মতো সৌদি আরবে নারীদের ম্যাচ আয়োজনেরও পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মাধ্যমে সৌদি আরব ক্রিকেট ফেডারেশন (এসএসসিএফ) ও তাদের বাণিজ্যিক শাখা ক্রিকেট ইনভেস্টমেন্ট কোম্পানি (সিআইসি)-এর সঙ্গে যৌথভাবে কাজ করবে আইএল টি-টোয়েন্টি, যা স্থানীয় প্রতিভা গড়ে তোলা ও ক্রিকেট উন্নয়নে বড় ভূমিকা রাখবে।

চুক্তিটি কার্যকর হবে চলতি মৌসুম থেকেই, যা শুরু হবে আগামী ২ ডিসেম্বর। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমিরেটস ক্রিকেট বোর্ড (ইসিবি) জানিয়েছে, উপসাগরীয় অঞ্চলে ক্রিকেটের প্রসার ঘটাতে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

আইএল টি-টোয়েন্টির পক্ষ থেকে জানানো হয়, “এসএসসিএফ পুরুষ ও নারী উভয় বিভাগের জন্য ডিপি ওয়ার্ল্ড আইএল টি-টোয়েন্টিকে সৌদি আরবে আনুষ্ঠানিক টি-টোয়েন্টি লিগ হিসেবে অনুমোদন দিয়েছে। এটি উপসাগরীয় অঞ্চলে ক্রিকেট বিস্তারের প্রচেষ্টায় আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”

এছাড়া নতুন নিয়মে প্রতিটি ফ্র্যাঞ্চাইজির প্লেয়ার নিলামে অন্তত একজন সৌদি খেলোয়াড় নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। এর মাধ্যমে সৌদি খেলোয়াড়দের জন্য সরাসরি লিগে প্রবেশের সুযোগ তৈরি হবে। আসন্ন ১ অক্টোবর (বুধবার) নির্ধারিত মৌসুম–৪ এর প্লেয়ার নিলাম থেকে এ নিয়ম কার্যকর হবে। ভবিষ্যতে সৌদি আরবের মাটিতেও আইএল টি-টোয়েন্টির ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে।

সৌদি আরব ক্রিকেট ফেডারেশনের চেয়ারম্যান প্রিন্স সৌদ বিন মিশাল আল-সৌদ বলেন, “আইএল টি-টোয়েন্টির সঙ্গে পার্টনারশিপ করতে পেরে আমরা গর্বিত। এই সহযোগিতা আমাদের ক্রিকেটকে এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি এবং খেলোয়াড়দের আন্তর্জাতিক মঞ্চে উঠে আসার সুযোগ সৃষ্টি করছে। এটি অবকাঠামো ও পর্যটন খাতে ক্রিকেট বিস্তারের নতুন দিগন্ত উন্মোচন করবে।”

বর্তমান সূচি অনুযায়ী, আইএল টি-টোয়েন্টির চতুর্থ আসরের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আবুধাবি, দুবাই ও শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে। ২ ডিসেম্বর শুরু হয়ে ৩৪ ম্যাচের এ টুর্নামেন্ট ২০২৬ সালের ৪ জানুয়ারি সমাপ্ত হবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা

error:

আইএল টি-টোয়েন্টি হবে সৌদি আরবে

আপডেট সময় ১২:২৯:৩৩ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫