ঢাকা ১১:৪২ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা Logo দেশজুড়ে পুলিশের যানবাহনে নাশকতার আশঙ্কা, কড়া সতর্কতা Logo নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা বিএনপির Logo ডাকযোগে চিঠি ও কাফনের কাপড় পাঠিয়ে আদাঐর ইউপি চেয়ারম্যানকে হত্যার হুমকি Logo ইটিপি ব্যবহারে অনিয়মের অভিযোগ, মাধবপুরে কৃষিজমি-জলাশয় ও জনস্বাস্থ্য হুমকিতে Logo লাখাইয়ের হাওরে কচুরিপানার জট, বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক Logo সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা, আহত নাসীরুদ্দীন পাটওয়ারী Logo গাঁজা সেবন ও চুরির অভিযোগে লাখাইয়ে যুবক গ্রেপ্তার Logo জামালপুরে জলাবদ্ধতায় তিন বছরে শেষ ১৩৭ মাতৃ লিচুগাছ, সরকারি উদাসীনতা নিয়ে প্রশ্ন Logo জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে কামরুল ইসলাম সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক

সৌহার্দ্য ও সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই: মাধবপুরে সৈয়দ মোঃ ফয়সল

বাংলার খবর প্রতিনিধি, মাধবপুর (হবিগঞ্জ) হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য সৈয়দ মোঃ ফয়সল বলেছেন, “আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে থাকবে সৌহার্দ্য ও সম্প্রীতি। এই দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার থাকবে। সব ধর্মের মানুষ তাদের নিজস্ব ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান স্বাধীনভাবে পালন করবে। এ ঐতিহ্য প্রাচীনকাল থেকেই বাংলাদেশে চলে আসছে।” তিনি আরও বলেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তাঁর দল বিএনপি সবসময় এই চেতনার ধারক ও বাহক।

রোববার দুপুরে মাধবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ১১৫টি পূজা মণ্ডপে অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে দেশে সর্বকালের সবচেয়ে গ্রহণযোগ্য ও স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠিত হবে। জনগণ সেই নির্বাচনের জন্য অপেক্ষা করছে। খুব শিগগিরই তারেক রহমান দেশে ফিরবেন এবং জনগণের রায়ে প্রধানমন্ত্রী হবেন ইনশাল্লাহ।

তিনি আরও যোগ করেন, “ভয়ের কিছু নেই, সবাই জন্মগতভাবে বাংলাদেশের নাগরিক। বিএনপি জনগণের সুখ-শান্তি ও সমৃদ্ধি চায়। যদিও বিএনপির বিরুদ্ধে নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে, তবুও জাতি আজ তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ।” আগামী জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে বিএনপির মনোনীত প্রার্থী হয়ে অংশগ্রহণের ইচ্ছা প্রকাশ করেন তিনি। “আমার শেষ জীবনে জনগণের সেবা করেই যেতে চাই,” উল্লেখ করেন সাবেক এই এমপি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুরঞ্জন পাল এবং সঞ্চালনা করেন সাংবাদিক আলাউদ্দিন আল রনি। বিশেষ অতিথি সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান বলেন, “প্রত্যেকে নিজ নিজ ধর্ম পালন করলে সমাজে শান্তি-শৃঙ্খলা বৃদ্ধি পায়। এবারের দুর্গাপূজা জাঁকজমকপূর্ণ করতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিএনপির কর্মীরাও অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করবে।”

এছাড়া বক্তব্য রাখেন—উপজেলা বিএনপির সভাপতি সামছুল ইসলাম কামাল, সহ-সভাপতি চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী, সহ-সভাপতি অলিউল্লাহ, সাবেক মেয়র হাবিবুর রহমান মানিক, পৌর বিএনপির সভাপতি গোলাপ খান, সাবেক ভাইস চেয়ারম্যান আঃ আজিজ, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোস্তফা কামার বাবুল, মনোজ পাল, অজিত পাল, নেপাল দাস প্রমুখ।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা

error:

সৌহার্দ্য ও সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই: মাধবপুরে সৈয়দ মোঃ ফয়সল

আপডেট সময় ০২:৫৫:১৯ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫