ঢাকা ০৩:২৯ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে ১ম শ্রেণির ৬ বছরের ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, গণধোলাইয়ের পর বখাটে পুলিশে সোপর্দ Logo লাখাইয়ে বুদ্ধিপ্রতিবন্ধী যুবককে ঢিল ছোড়াকে কেন্দ্র করে সংঘর্ষ, পিতা-পুত্রসহ আহত একাধিক Logo লাখাইয়ে পরিবার পরিকল্পনা পরিদর্শিকা সুচিত্রা রানী দাশের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি Logo ৭২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মাধবপুরে পুলিশের অভিযান Logo গায়ক আসিফ আকবর গ্রেফতার Logo স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের সঙ্গে এমপি সৈয়দ মোহাম্মদ ফয়সলের সৌজন্য সাক্ষাৎ Logo সীমান্তে অব্যাহত বিএসএফের পুশইনের চেষ্টা, কঠোর অবস্থানে বিজিবি Logo মাধবপুরে সুরমা চা বাগান থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার Logo মাধবপুরে চুরির অভিযোগে যুবকের মাথা ন্যাড়া, আঁকা হলো আর্জেন্টিনার পতাকা Logo চুনারুঘাটে বসতঘর থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ

শেরপুরে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

মোঃ শরিফ উদ্দিন বাবু, শেরপুর প্রতিনিধি:
‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শেরপুরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৫ এর সমাপনী অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ১৯ জুলাই শনিবার দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

সমাপনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শেরপুরের পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম, শেরপুর প্রেসক্লাব সভাপতি কাকন রেজা, লিজা নার্সারির স্বত্বাধিকারী মো. সাদেক আলী প্রমুখ।

ওইসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. হাফিজা জেসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ জাহিদ হাসান প্রিন্স, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভুইয়া, শেরপুর বন বিভাগের সহকারী বন সংরক্ষক মো. সাদেকুল ইসলাম খান, বিএনপি নেতা আব্দুল আওয়াল চৌধুরীসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, রাজনীতিবিদ, স্বেচ্ছাসেবী-সামাজিক সংগঠনের সদস্যগণ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে বৃক্ষমেলায় অংশগ্রহণকারী সেরা নার্সারি স্টলগুলোর মাঝে পুরস্কার হিসেবে ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়। ডিসি উদ্যান চত্বরে আয়োজিত এ বৃক্ষমেলায় ৫০টি স্টল বসেছিল।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে ১ম শ্রেণির ৬ বছরের ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, গণধোলাইয়ের পর বখাটে পুলিশে সোপর্দ

শেরপুরে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

আপডেট সময় ০৫:৩০:৫১ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫