ঢাকা ১০:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে ১০৪ বোতল এসকাফ সিরাপ উদ্ধার, পলাতক ৩ Logo সাইবার হামলার ঝুঁকি এড়াতে সাময়িক বন্ধ এনআইডি সার্ভার Logo লাখাইয়ে তারেক আহমেদ হত্যা মামলার প্রধান আসামি সায়েল মিয়া গ্রেপ্তার Logo নাসিরনগরের ফান্দাউকে চেয়ারম্যান প্রার্থী মালেক শাহকে ঘিরে আলোচনা Logo হাইমচরে পল্টন ট্র্যাজেডি স্মরণে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল Logo হাইমচরে মেম্বার প্রার্থী আবদুর রহমান পাটওয়ারীর উঠান বৈঠক Logo মনতলা কলেজে মাহবুব স্যারের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল Logo এলপি গ্যাসের দাম ৩০০ টাকা বাড়ানোর দাবি, বৃহস্পতিবার বিইআরসির গণশুনানি Logo লাখাইয়ে কীটনাশক দিয়ে সাড়ে ৪ কানি টমেটো ক্ষেত নষ্টের অভিযোগ, ক্ষতির মুখে কৃষক-শ্রমিক Logo পুষ্পমাল্য, সম্মাননা ও উপহারে সজ্জিত গাড়িতে বাড়ি ফিরলেন শিক্ষক তহুরা বেগম

মাধবপুরে চাচার কোপে প্রাণ গেল ভাতিজি সুমাইয়ার

মাধবপুর প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নের এক্তিয়ারপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে আপন চাচার কোপে প্রাণ হারিয়েছে চতুর্থ শ্রেণির ছাত্রী সুমাইয়া (১২)।

সোমবার (১৬ জুন) রাত আনুমানিক ৮টার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, জমিজমা নিয়ে বেনু মিয়া ও তার ভাই রেনু মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ঘটনার দিন সন্ধ্যায় তাদের মধ্যে তুমুল বাকবিতণ্ডা হয় যা পরে সংঘর্ষে রূপ নেয়। একপর্যায়ে রেনু মিয়া ধারালো অস্ত্র দিয়ে বেনু মিয়ার কন্যা সুমাইয়াকে কুপিয়ে গুরুতর জখম করেন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দ্রুত সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে নেওয়ার পথে সুমাইয়ার মৃত্যু হয়।

সূত্রে জানা যায় , মৃত্যুর আগে সুমাইয়া একটি ভিডিও জবানবন্দিতে জানায়, সে মশার কয়েল দিতে ঘর থেকে বের হলে চাচা রেনু মিয়া তার ওপর হামলা চালায়।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং বলেন, অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে ১০৪ বোতল এসকাফ সিরাপ উদ্ধার, পলাতক ৩

error:

মাধবপুরে চাচার কোপে প্রাণ গেল ভাতিজি সুমাইয়ার

আপডেট সময় ০১:৪১:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫