ঢাকা ০৮:২১ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ইটিপি ব্যবহারে অনিয়মের অভিযোগ, মাধবপুরে কৃষিজমি-জলাশয় ও জনস্বাস্থ্য হুমকিতে Logo লাখাইয়ের হাওরে কচুরিপানার জট, বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক Logo সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা, আহত নাসীরুদ্দীন পাটওয়ারী Logo গাঁজা সেবন ও চুরির অভিযোগে লাখাইয়ে যুবক গ্রেপ্তার Logo জামালপুরে জলাবদ্ধতায় তিন বছরে শেষ ১৩৭ মাতৃ লিচুগাছ, সরকারি উদাসীনতা নিয়ে প্রশ্ন Logo জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে কামরুল ইসলাম সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক Logo হবিগঞ্জে হামলায় দৃষ্টিশক্তি হারানো আলিফকে দেখতে গেলেন জামায়াত আমির Logo ঢামেক হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস Logo ইউপি নির্বাচনে এসএসসি-এইচএসসি সনদ বাধ্যতামূলক নয়, ছড়ানো তথ্য ভুয়া Logo তেলিয়াপাড়া চা বাগানে গণবিক্ষোভ, দৈনিক মজুরি ৫০০ টাকা করার দাবি

চুনারুঘাটে পুকুরে পড়ে ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু

স্টাফ রিপোর্টারঃ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের বরাব্দা গ্রামে পুকুরে ডুবে দুই শিশু ভাই-বোনের করুণ মৃত্যু হয়েছে। নিহতরা হলেন—দ্বিতীয় শ্রেণির ছাত্রী সাদিয়া আক্তার (৭) ও তার ছোট ভাই নবিউর রহমান (৪)। তারা বরাব্দা গ্রামের বাসিন্দা আরজু মিয়ার সন্তান।

শনিবার (৩১ মে) দুপুরে বাড়ির পাশের খালের নিকটে অবস্থিত একটি পুকুরে খেলার সময় অসাবধানতাবশত পানিতে পড়ে যায় তারা। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে।

হঠাৎ এই দুই শিশুর মৃত্যুতে শোকে স্তব্ধ হয়ে পড়েছে পুরো পরিবার। পাগলপ্রায় বাবা-মা কেমন করে এই শোক সইবেন, তা নিয়ে দুশ্চিন্তায় এলাকাবাসীও। খবর ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন আরজু মিয়ার বাড়িতে ভিড় জমায়। শোকের ছায়া নেমে আসে পুরো এলাকায়।

স্থানীয় বাসিন্দা সজল খাঁন বলেন, “একই সাথে ভাই-বোনের মৃত্যুর খবর শুনে দৌড়ে যাই। কিভাবে এই শোক সহ্য করবেন তাদের বাবা-মা, তা ভাবতেই কষ্ট হচ্ছে। আল্লাহ ছাড়া তাদের সান্ত্বনার আর কেউ নেই।”

Tag :
আপলোডকারীর তথ্য

বাংলার খবর

ইটিপি ব্যবহারে অনিয়মের অভিযোগ, মাধবপুরে কৃষিজমি-জলাশয় ও জনস্বাস্থ্য হুমকিতে

error:

চুনারুঘাটে পুকুরে পড়ে ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় ০৫:৫১:১৪ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫