ঢাকা ০৯:২৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সাইবার হামলার ঝুঁকি এড়াতে সাময়িক বন্ধ এনআইডি সার্ভার Logo লাখাইয়ে তারেক আহমেদ হত্যা মামলার প্রধান আসামি সায়েল মিয়া গ্রেপ্তার Logo নাসিরনগরের ফান্দাউকে চেয়ারম্যান প্রার্থী মালেক শাহকে ঘিরে আলোচনা Logo হাইমচরে পল্টন ট্র্যাজেডি স্মরণে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল Logo হাইমচরে মেম্বার প্রার্থী আবদুর রহমান পাটওয়ারীর উঠান বৈঠক Logo মনতলা কলেজে মাহবুব স্যারের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল Logo এলপি গ্যাসের দাম ৩০০ টাকা বাড়ানোর দাবি, বৃহস্পতিবার বিইআরসির গণশুনানি Logo লাখাইয়ে কীটনাশক দিয়ে সাড়ে ৪ কানি টমেটো ক্ষেত নষ্টের অভিযোগ, ক্ষতির মুখে কৃষক-শ্রমিক Logo পুষ্পমাল্য, সম্মাননা ও উপহারে সজ্জিত গাড়িতে বাড়ি ফিরলেন শিক্ষক তহুরা বেগম Logo মজুরি দাবিতে পাঁচ চা বাগানে কর্মবিরতি, মালিকপক্ষের দাবি অর্থসংকট

মৌলভীবাজারে ৩ ফিলিং স্টেশনকে দেড় লক্ষ টাকা জরিমানা

মৌলভীবাজার সদর উপজেলায় জ্বালানি তেল ডিজেল,পেট্রোল ও অকটেন বিক্রিতে অনিয়মের অভিযোগে তিনটি ফিলিং স্টেশনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১২ মে) দিনব্যাপী উপজেলা প্রশাসন ও বাংলাদেশ মানসংস্থা (বিএসটিআই)-সিলেটের যৌথ উদ্যোগে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাজ উদ্দিন।

এ সময় তাকে সহযোগিতা করেন বিএসটিআইয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা। ইউএনও জানান, ওই তিনটি ফিলিং স্টেশনে ‘ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮’-এর আওতায় জ্বালানি তেল বিক্রিতে অনিয়মের প্রমাণ পাওয়ায় প্রত্যেক প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা করে মোট ১ লক্ষ ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। ফিলিং স্টেশনগুলো হলো- শ্রীমঙ্গল রোডের মেসার্স রহমান এন্টারপ্রাইজ সিএনজি এন্ড ফুয়েল ফিলিং স্টেশন, শমসেরনগর রোডের এমএফ ফিলিং স্টেশন ও শমসেরনগর রোডের সোহেল বেগ ফিলিং স্টেশন।

মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাজ উদ্দিন জানান, অভিযানে বিএসটিআই এর মানদন্ড অনুযায়ী ডিজেল,পেট্রোল অকটেন এই তিন ধরণের জ্বালানি তেলেই অনিয়মের সত্যতা মিলে। তিনি জানান, এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

সাইবার হামলার ঝুঁকি এড়াতে সাময়িক বন্ধ এনআইডি সার্ভার

error:

মৌলভীবাজারে ৩ ফিলিং স্টেশনকে দেড় লক্ষ টাকা জরিমানা

আপডেট সময় ০৫:৪৩:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫