ঢাকা ১০:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে চুরির অভিযোগে যুবক গ্রেফতার, কারাগারে Logo আফগানিস্তানকে ৭ উইকেটে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতল ভারত Logo এনটিআরসিএর প্রতিষ্ঠান প্রধান-সহকারী প্রধান পরীক্ষার ভাইভা ১ অক্টোবর Logo ঢাবিতে শিক্ষার্থীদের ওপর হামলা: মাকসুদ কামাল-জাফর ইকবালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ Logo গুলশানে নিষিদ্ধ আ.লীগের মিছিল: ওসি দাউদ হোসেন ক্লোজড Logo লাখাইয়ে মসজিদ নির্মাণকাজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু Logo মাধবপুরে পোনা মাছ অবমুক্ত, শিক্ষকদের সঙ্গে এমপি ফয়সলের মতবিনিময় Logo মক্কার কাছে ড্রোন হামলার চেষ্টা, হুতিদের বিরুদ্ধে সৌদির কঠোর হুঁশিয়ারি Logo র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির Logo মাদক-জুয়া থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে হবে: এমপি ফয়সল

Oplus_131072

রাজধানীর একটি হসপাতালে বাম চোখে সমস্যা নিয়ে ভর্তি হয় দেড় বছরের শিশু ইরতিজা। তবে বাম চোখের পরিবর্তে ওই শিশুর ডান চোখে অপারেশন করেছেন চিকিৎসক।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেলে ধানমন্ডির আই হাসপাতালে এ ঘটনা ঘটে। জানা গেছে, শিশু ইরতিজাকে মঙ্গলবার বিকেলে চোখের সমস্যার জন্য ধানমন্ডি আই হসপিটালে নেন পরিবারের লোকজন। বাম চোখের মধ্যে ময়লা জাতীয় বস্তুর উপস্থিতি নিশ্চিত করেন চিকিৎসক। পরে অ্যানেসথেসিয়া দিয়ে সব পরীক্ষা-নিরীক্ষা শেষ করে নেওয়া হয় অস্ত্রোপচার কক্ষে। অস্ত্রোপচার শেষে পরিবারের সদস্যরা দেখতে পান ইরতিজার বাম চোখের পরিবর্তে অস্ত্রোপচার হয়েছে ডান চোখে। পরে চিকিৎসককে জানালে তিনি শিশুটিকে আবার ওটিতে নিয়ে যান, এরপর বাম চোখে অপারেশন করেন। এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন শিশুটির স্বজনরা। তবে বিষয়টি জানাজানির পর গা ঢাকা দিয়েছেন অভিযুক্ত ওই চিকিৎসক।

ভুক্তভোগী মা জানান, এ ঘটনা ঘটিয়ে চিকিৎসক রোগীকে ছাড়পত্র না দিয়ে পালিয়ে গেছেন। ওই চিকিৎসকের লাইসেন্স বাতিল করা হোক, তিনি যেন এভাবে আর কারো জীবন নষ্ট করতে না পারেন।

আই হসপিটালের প্রধান নির্বাহী বলেন, এ ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে ধানমন্ডি থানা অফিসার ইনচার্জ (ওসি) আলী আহমেদ মাসুদ বলেন, ‘ভুক্তভোগী যখনই অভিযোগ দেবেন, তখনই আইনি ব্যবস্থা নেওয়া হবে। সেটা যেই অপরাধ হোক না কেন ছাড় দেব না।’

Tag :
আপলোডকারীর তথ্য

বাংলার খবর

বাংলার খবর
জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে চুরির অভিযোগে যুবক গ্রেফতার, কারাগারে

error:

আপডেট সময় ০৩:১৫:১৩ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫