ঢাকা ০২:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে ১০৪ বোতল এসকাফ সিরাপ উদ্ধার, পলাতক ৩ Logo সাইবার হামলার ঝুঁকি এড়াতে সাময়িক বন্ধ এনআইডি সার্ভার Logo লাখাইয়ে তারেক আহমেদ হত্যা মামলার প্রধান আসামি সায়েল মিয়া গ্রেপ্তার Logo নাসিরনগরের ফান্দাউকে চেয়ারম্যান প্রার্থী মালেক শাহকে ঘিরে আলোচনা Logo হাইমচরে পল্টন ট্র্যাজেডি স্মরণে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল Logo হাইমচরে মেম্বার প্রার্থী আবদুর রহমান পাটওয়ারীর উঠান বৈঠক Logo মনতলা কলেজে মাহবুব স্যারের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল Logo এলপি গ্যাসের দাম ৩০০ টাকা বাড়ানোর দাবি, বৃহস্পতিবার বিইআরসির গণশুনানি Logo লাখাইয়ে কীটনাশক দিয়ে সাড়ে ৪ কানি টমেটো ক্ষেত নষ্টের অভিযোগ, ক্ষতির মুখে কৃষক-শ্রমিক Logo পুষ্পমাল্য, সম্মাননা ও উপহারে সজ্জিত গাড়িতে বাড়ি ফিরলেন শিক্ষক তহুরা বেগম

সাবেক ডিবি প্রধান হারুনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

হারুন-অর-রশিদ।

৫ আগস্টের পর একাধিক মামলার আসামি জুলাই গণঅভ্যুত্থানের সময়কার ডিবি প্রধান হারুন-অর-রশিদ। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

গতকাল মঙ্গলবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্ল্যাহ হারুনের গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। আজ বুধবার আদালত সূত্রে এ তথ্য জানা গেছে।

তবে কোন মামলায় হারুনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে সেবিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

এ সময় হারুন ছাড়াও আরো ৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। তারা হলেন- অভিনেত্রী মেহের আফরোজ শাওন, তার ভাই মাহিন আফরোজ শিঞ্জন, ইঞ্জিনিয়ার মো. আলী, সেঁজুতি, সাব্বির, এডিসি নাজমুল ইসলাম, শুভ্রত দাস, মাইনুল হোসেন ও মোখলেছুর রহমান মিল্টন।

সৎ মা নিশি ইসলামের করা মামলায় অভিনেত্রী শাওন ও তার ভাইয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে বলে জানা গেছে।

আদালত সূত্রে জানা গেছে, মঙ্গলবার আসামিদের মধ্যে পুলিশ পরিদর্শক সাইফুল ইসলাম ভূঁইয়া ও উপ-পরিদর্শক শাহ আলম আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করেন। পরে আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করেন তারা। আদালত তাদের জামিন মঞ্জুর করেন। আদালত সূত্রে জানা গেছে, মঙ্গলবার আসামিদের মধ্যে পুলিশ পরিদর্শক সাইফুল ইসলাম ভূঁইয়া ও উপ-পরিদর্শক শাহ আলম আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করেন।

পরে আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করেন তারা। আদালত তাদের জামিন মঞ্জুর করেন।

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে ১০৪ বোতল এসকাফ সিরাপ উদ্ধার, পলাতক ৩

error:

সাবেক ডিবি প্রধান হারুনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আপডেট সময় ০২:৫৩:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫