ঢাকা ০৯:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে তাহেরীকে ছাড়াই হবে সুন্নি মহাসম্মেলন, প্রশাসনের সিদ্ধান্ত Logo হবিগঞ্জে নোঙর বাংলাদেশের সাংগঠনিক কর্মশালা, সুতাং নদী পরিদর্শন Logo হাইমচরের ক্রীড়াঙ্গন এগিয়ে নিতে সহযোগিতা অব্যাহত থাকবে: এমপি মানিক Logo মাধবপুরে তাহেরীর আগমন ঘিরে বিক্ষোভ, সুন্নী মহাসম্মেলন বয়কটের ঘোষণা Logo জেলা প্রশাসক গোল্ডকাপে হাইমচরকে ৩-১ গোলে হারাল চাঁদপুর সদর Logo মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা, অংশ নিল ১,৭৫০ শিক্ষার্থী Logo মাধবপুর শিক্ষক-কর্মচারী সমিতির নির্বাচন: সভাপতি সাইফুল, সম্পাদক আবিদ Logo ৫৪ হাজার টাকা আত্মসাতের মামলা: ২৫ বছর পর খালাস পেলেন সাবেক উপমন্ত্রী সিরাজুল হক Logo হবিগঞ্জে মাহদী হাসানের বাসায় পেট্রোলবোমা নিক্ষেপের অভিযোগ, পুলিশের দাবি শর্টসার্কিটে আগুন Logo হবিগঞ্জ সীমান্তে ৫৫ বিজিবির অভিযানে ১১ ভারতীয় গরু ও মশার কয়েল জব্দ

জেলা প্রশাসক গোল্ডকাপে হাইমচরকে ৩-১ গোলে হারাল চাঁদপুর সদর

আফতাবুল ইসলাম মেহেরাব | হাইমচর প্রতিনিধি

২২তম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ম্যাচে হাইমচর উপজেলা ফুটবল দলকে ৩-১ গোলে হারিয়েছে চাঁদপুর সদর উপজেলা দল। শনিবার (১৪ নভেম্বর) বিকেল ৩টায় চাঁদপুর জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দুই দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়।

ম্যাচে চাঁদপুর সদর উপজেলা দল তিনটি গোল করে জয় নিশ্চিত করে। অন্যদিকে হাইমচর উপজেলা দল একটি গোল করতে সক্ষম হয়। ফলে ৩-১ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে চাঁদপুর সদর।

খেলা দেখতে চাঁদপুর জেলা স্টেডিয়ামে প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, ক্রীড়া সংগঠক ও ক্রীড়াপ্রেমীদের উপস্থিতি ছিল। এ সময় জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক, হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলামসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এছাড়া হাইমচর উপজেলা থেকে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরাও মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।

এর আগে টুর্নামেন্টে অংশগ্রহণ উপলক্ষে হাইমচর উপজেলা দলের জার্সি উন্মোচন করা হয়। শনিবার বেলা সাড়ে ১১টায় হাইমচর উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জার্সি উন্মোচন করেন সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম।

জার্সি উন্মোচন অনুষ্ঠানে সংসদ সদস্য খেলোয়াড়দের উদ্দেশে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন। তিনি খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে সুস্থ, শৃঙ্খলাপূর্ণ ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার গুরুত্ব তুলে ধরেন।

উল্লেখ্য, ২২তম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চাঁদপুর জেলার বিভিন্ন উপজেলার দল অংশ নিচ্ছে। জেলার ক্রীড়াঙ্গনে ফুটবলের ঐতিহ্য ও জনপ্রিয়তা ফিরিয়ে আনার লক্ষ্য নিয়ে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

আপলোডকারীর তথ্য
Avatar photo

Sekh Sadi

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে তাহেরীকে ছাড়াই হবে সুন্নি মহাসম্মেলন, প্রশাসনের সিদ্ধান্ত

error:

জেলা প্রশাসক গোল্ডকাপে হাইমচরকে ৩-১ গোলে হারাল চাঁদপুর সদর

আপডেট সময় ০৬:১৮:৪০ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬