ঢাকা ১০:০৬ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে তাহেরীকে ছাড়াই হবে সুন্নি মহাসম্মেলন, প্রশাসনের সিদ্ধান্ত Logo হবিগঞ্জে নোঙর বাংলাদেশের সাংগঠনিক কর্মশালা, সুতাং নদী পরিদর্শন Logo হাইমচরের ক্রীড়াঙ্গন এগিয়ে নিতে সহযোগিতা অব্যাহত থাকবে: এমপি মানিক Logo মাধবপুরে তাহেরীর আগমন ঘিরে বিক্ষোভ, সুন্নী মহাসম্মেলন বয়কটের ঘোষণা Logo জেলা প্রশাসক গোল্ডকাপে হাইমচরকে ৩-১ গোলে হারাল চাঁদপুর সদর Logo মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা, অংশ নিল ১,৭৫০ শিক্ষার্থী Logo মাধবপুর শিক্ষক-কর্মচারী সমিতির নির্বাচন: সভাপতি সাইফুল, সম্পাদক আবিদ Logo ৫৪ হাজার টাকা আত্মসাতের মামলা: ২৫ বছর পর খালাস পেলেন সাবেক উপমন্ত্রী সিরাজুল হক Logo হবিগঞ্জে মাহদী হাসানের বাসায় পেট্রোলবোমা নিক্ষেপের অভিযোগ, পুলিশের দাবি শর্টসার্কিটে আগুন Logo হবিগঞ্জ সীমান্তে ৫৫ বিজিবির অভিযানে ১১ ভারতীয় গরু ও মশার কয়েল জব্দ

মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা, অংশ নিল ১,৭৫০ শিক্ষার্থী

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

শিক্ষার্থীদের মেধা যাচাই, প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি ও পড়াশোনায় আগ্রহ বাড়ানোর লক্ষ্যে হবিগঞ্জের মাধবপুরে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা-২০২৬। শনিবার (১৪ নভেম্বর) উপজেলার তিনটি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত এ পরীক্ষায় ৪৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১ হাজার ৭৫০ জন শিক্ষার্থী অংশ নেয়।

সকাল থেকেই পরীক্ষাকেন্দ্রগুলোতে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের প্রাণবন্ত উপস্থিতি দেখা যায়। নির্ধারিত সময়ের আগেই কেন্দ্রে আসতে শুরু করে শিক্ষার্থীরা। সব মিলিয়ে তিনটি কেন্দ্রেই ছিল উৎসবমুখর পরিবেশ।

উপজেলার মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়, প্রেমদাময়ী বালিকা উচ্চ বিদ্যালয় এবং সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে ৭৭৪ জন বালক ও ৯৭৬ জন বালিকা। কেন্দ্রভিত্তিক হিসাবে মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ে ৬৪৪ জন, প্রেমদাময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ে ৫১৩ জন এবং সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ৫৯৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।

পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন আয়োজকরা। বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান সুজন বলেন, শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতায় সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা সম্পন্ন হয়েছে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে তোলার পাশাপাশি মেধা বিকাশেও সহায়ক ভূমিকা রাখবে।

অ্যাসোসিয়েশনের সভাপতি ও মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সাইফুল হক মীজা বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশ এবং পড়াশোনার প্রতি আগ্রহ ও উৎসাহ বাড়ানোর লক্ষ্যেই এ বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

পরীক্ষা চলাকালে কেন্দ্রগুলো পরিদর্শন করেন সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আঃ আজিজ, পৌর বিএনপির সভাপতি হাজী গোলাপ খানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা। তাঁরা পরীক্ষার পরিবেশ ও সার্বিক আয়োজন ঘুরে দেখেন।

শিক্ষা সংশ্লিষ্টদের মতে, প্রাতিষ্ঠানিক পরীক্ষার পাশাপাশি এ ধরনের বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের নিজেদের মেধা ও যোগ্যতা যাচাইয়ের সুযোগ তৈরি করে। পাশাপাশি প্রতিযোগিতার মাধ্যমে আত্মবিশ্বাস বাড়ানো, পড়াশোনায় মনোযোগী হওয়া এবং ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিতেও এ আয়োজন ভূমিকা রাখতে পারে।

আপলোডকারীর তথ্য
Avatar photo

Sekh Sadi

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে তাহেরীকে ছাড়াই হবে সুন্নি মহাসম্মেলন, প্রশাসনের সিদ্ধান্ত

error:

মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা, অংশ নিল ১,৭৫০ শিক্ষার্থী

আপডেট সময় ০৬:১৫:১২ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬