ঢাকা ০২:২২ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ঢাকা-সিলেট মহাসড়কে দুর্ঘটনায় মাধবপুর ইউএনওর সরকারি গাড়ি Logo আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ Logo স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী Logo মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সের সোলার প্যানেল অকেজো, কাজে আসছে না বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা Logo বৃন্দাবন চা বাগানে চা শ্রমিকদের মাঝে রেইনকোট বিতরণ Logo চা জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী ‘কারাম উৎসব’ সম্পন্ন Logo লাখাইয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণে চেয়ারম্যান প্রার্থী আব্দুল রকিব Logo বুল্লা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আনিছুর রহমানের ব্যাপক গণসংযোগ Logo লাখাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ উদ্বোধন Logo ১৮ সেপ্টেম্বর মনোনয়ন বোর্ডের সিদ্ধান্তে বিএনপির চূড়ান্ত প্রার্থী ঘোষণা

মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সের সোলার প্যানেল অকেজো, কাজে আসছে না বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা

জালাল উদ্দিন লস্কর, স্টাফ রিপোর্টার:

লোডশেডিংয়ের সময় জরুরি বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে প্রায় এক যুগ আগে হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপন করা হয়েছিল সোলার প্যানেল। তবে দীর্ঘদিন ধরে সেটি অকেজো হয়ে পড়ে থাকায় সরকারের নেওয়া এই উদ্যোগের সুফল পাচ্ছে না হাসপাতাল কর্তৃপক্ষ। রক্ষণাবেক্ষণ ও তদারকির অভাবে সোলার সিস্টেমটি বর্তমানে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।

মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ছাদে স্থাপিত সোলার প্যানেলটি বর্তমানে কোনো বিদ্যুৎ সরবরাহ করছে না। ঠিক কত বছর ধরে এটি অচল, সে বিষয়ে স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষের কাছ থেকে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, দীর্ঘদিন আগে সোলার সিস্টেমটি স্থাপন করা হয়েছিল।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ইমরুল হাসান বলেন, ‘অনেক আগেই সোলার প্যানেলটি বসানো হয়েছিল। বর্তমানে এটি অচল ও ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে আছে।’

স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, বিদ্যুৎ চলে গেলে হাসপাতালের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম সচল রাখতে বিকল্প বিদ্যুৎ ব্যবস্থার ওপর নির্ভর করতে হয়। স্বাস্থ্য কমপ্লেক্সে একটি জেনারেটর থাকলেও সেটি মূলত অপারেশন থিয়েটারে বিদ্যুৎ সরবরাহের কাজে ব্যবহার করা হয়। ফলে ওয়ার্ড, জরুরি বিভাগ ও অফিসের দৈনন্দিন কার্যক্রম চালু রাখতে স্থানীয়ভাবে মাসিক ভাড়ার ভিত্তিতে জেনারেটর সার্ভিস নিতে হয়।

দীর্ঘদিন ধরে অকেজো হয়ে থাকা সোলার সিস্টেমটি পুনরায় সচল করা গেলে লোডশেডিংয়ের সময় স্বাস্থ্য কমপ্লেক্সের বিদ্যুৎ সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পাশাপাশি ভাড়ায় জেনারেটর ব্যবহারের ওপর নির্ভরশীলতাও কমানো সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এজন্য দ্রুত সোলার প্যানেলটির কার্যকারিতা যাচাই করে প্রয়োজনীয় সংস্কার ও রক্ষণাবেক্ষণের উদ্যোগ নেওয়ার দাবি উঠেছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

ঢাকা-সিলেট মহাসড়কে দুর্ঘটনায় মাধবপুর ইউএনওর সরকারি গাড়ি

error:

মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সের সোলার প্যানেল অকেজো, কাজে আসছে না বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা

আপডেট সময় ০১:৪৩:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬