ঢাকা ০৪:২১ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, ককটেল বিস্ফোরণ; আটক ২ Logo মোদির সঙ্গে আজ বৈঠকে পুতিন, গুরুত্ব পাবে প্রতিরক্ষা ও জ্বালানি সহযোগিতা Logo জয়ন্তিকা ট্রেনে যাত্রী হয়রানির অভিযোগ, টাকা আদায়ে কার্যকর নজরদারির দাবি Logo পুরোনো অ্যান্ড্রয়েড ফোনে বন্ধ হোয়াটসঅ্যাপ, সাপোর্ট পাচ্ছে না ৫.০ ও ৫.১ সংস্করণ Logo বুল্লা ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে সরগরম মাঠ, তরুণ-প্রবীণ প্রার্থীদের প্রচারণায় জমজমাট Logo রাজশাহীতে গুদামে পর্যাপ্ত সার, মাঠে কৃষকের হাহাকার Logo চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় লাখাইয়ের ব্যবসায়ী সোহাগ নিহত, আহত ১ Logo শনিবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠক, আলোচনায় স্থানীয় নির্বাচন ও রাজনৈতিক পরিস্থিতি Logo ৪০ বছর ধরে ক্যামেরা কাঁধে, নিজের গল্পই অজানা।সবার গল্প বন্দী করেন, নিজের গল্পই অন্ধকারে। Logo মাধবপুরে আলিফলাম বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা

বুল্লা ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে সরগরম মাঠ, তরুণ-প্রবীণ প্রার্থীদের প্রচারণায় জমজমাট

পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি:
হবিগঞ্জের লাখাই উপজেলার ৬নং বুল্লা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সরগরম হয়ে উঠেছে স্থানীয় রাজনীতির মাঠ। সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের তৎপরতায় এরই মধ্যে শুরু হয়েছে প্রচার-প্রচারণা ও গণসংযোগ। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে নিজেদের অবস্থান তুলে ধরছেন সম্ভাব্য প্রার্থীরা।

আলোচনায় থাকা সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে রয়েছেন মিয়া মো. আব্দুর রকিব, আবুল খায়ের অপু, মো. ফাইজুল ইসলাম, শেখ মোরশেদ কামাল, মোরশেদ মান্নান রিপন, মো. ইলিয়াস মিয়া ও মো. নোমান তালুকদার।

সম্ভাব্য প্রার্থীদের মধ্যে তরুণ সমাজসেবক মিয়া মো. আব্দুর রকিব দীর্ঘদিন দক্ষিণ আফ্রিকায় ব্যবসা ও প্রবাসজীবন কাটিয়ে মানুষের সেবার প্রত্যয় নিয়ে দেশে ফিরেছেন বলে জানান। তিনি বলেন, নির্বাচনের ফলাফল যাই হোক, সুখে-দুঃখে মানুষের পাশে থাকতে চান। নির্বাচিত হলে বুল্লা ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও বঞ্চিত মানুষের সেবা নিশ্চিত করাকে অগ্রাধিকার দেবেন।

হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবুল খায়ের অপু দলীয় মনোনয়ন পাওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। তার দাবি, রাজনৈতিক জীবনে তিনি বিভিন্নভাবে জুলুম-নির্যাতনের শিকার হয়েছেন।

তরুণ ব্যবসায়ী মো. ফাইজুল ইসলাম নির্বাচিত হলে ইউনিয়ন থেকে মাদক, জুয়া ও সমাজবিরোধী কর্মকাণ্ড নির্মূলের পাশাপাশি বুল্লা বাজারের আধুনিকায়নে কাজ করার প্রত্যয় জানিয়েছেন।

এদিকে মোরশেদ মান্নান রিপনসহ আরও কয়েকজন সম্ভাব্য প্রার্থী প্রচার-প্রচারণায় সক্রিয় রয়েছেন। আলোচনায় তুলনামূলকভাবে কিছুটা পিছিয়ে থাকলেও ভোটারদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন মো. নোমান তালুকদারসহ অন্যরা।

স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, শুধু দলীয় পরিচয় নয়—প্রার্থীর ব্যক্তিগত যোগ্যতা, সততা, গ্রহণযোগ্যতা ও জনসম্পৃক্ততাকেও গুরুত্ব দিচ্ছেন তারা। অবহেলিত বুল্লা ইউনিয়নের উন্নয়নে শিক্ষিত, মার্জিত, সৎ ও জনবান্ধব নেতৃত্ব চান সচেতন ভোটাররা।

নির্বাচনের সময় যত ঘনিয়ে আসবে, প্রার্থীদের তৎপরতা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। শেষ পর্যন্ত দলীয় সমর্থন ও সাধারণ ভোটারদের আস্থা কার পক্ষে যায়, সেটিই এখন দেখার বিষয়। কে হবেন আগামীর বুল্লা ইউনিয়নের কান্ডারি—উত্তর মিলবে নির্বাচনের মাঠেই।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, ককটেল বিস্ফোরণ; আটক ২

error:

বুল্লা ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে সরগরম মাঠ, তরুণ-প্রবীণ প্রার্থীদের প্রচারণায় জমজমাট

আপডেট সময় ০২:৩৭:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬