ঢাকা ০৪:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে আলিফলাম বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা Logo মাধবপুরে আলিফলাম বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা Logo ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান Logo সাতছড়িতে সড়ক দুর্ঘটনায় মনতলা বাজারের ব্যবসায়ী নিহত Logo রেজা কিবরিয়াকে সভাপতি করে সংসদীয় স্থায়ী কমিটি গঠন Logo ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবি-র‌্যাবের যৌথ অভিযানে ১০ টন ভারতীয় জিরাসহ আটক ৩ Logo মাধবপুরে স্কাউটের উপদল নেতা ও ষষ্ঠক নেতা কোর্সের উদ্বোধন Logo লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকট, মেঝেতে চিকিৎসা নিচ্ছেন ২৪ রোগী Logo লাখাইয়ের বুল্লা বাজারে শাহ বায়েজিদ ইসলামী একাডেমির সভাপতি মো. ফজলে রাব্বি Logo লাখাইয়ে ৮০ বছরের বৃদ্ধা রেনু আক্তার নিখোঁজ, পরিবারের উৎকণ্ঠা

মাধবপুরে আলিফলাম বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা

জালাল উদ্দিন লস্কর, স্টাফ রিপোর্টার:
হবিগঞ্জের মাধবপুরে অপরিষ্কার ও নোংরা পরিবেশে বেকারি পণ্য তৈরি এবং খাদ্যে ক্ষতিকর কেমিক্যাল ব্যবহারের অভিযোগে আলিফলাম বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে মাধবপুর স্টেডিয়ামপাড়া এলাকার আলিফলাম বেকারির কারখানায় অভিযান চালানো হয়।

অভিযানে কারখানার মালিক পশ্চিম মাধবপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে আরিফ মিয়াকে (৩০) ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। তিনি তাৎক্ষণিক জরিমানার টাকা পরিশোধ করেন। জরিমানা অনাদায়ে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নিরাপদ খাদ্য উৎপাদনের নিয়ম না মেনে কারখানাটিতে বেকারি পণ্য তৈরি করা হচ্ছিল। কারখানার ভেতরের পরিবেশ ছিল অপরিষ্কার ও নোংরা। এছাড়া খাদ্যপণ্যে বিভিন্ন ধরনের ক্ষতিকর কেমিক্যাল মেশানোর প্রমাণ পাওয়া যায়।

অভিযান পরিচালনা করেন মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান। এ সময় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, হবিগঞ্জের কর্মকর্তারা, মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর মহিবুর রহমান এবং মাধবপুর থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার মো. মেহেদী হাসান বলেন, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ও অনিরাপদ খাদ্য উৎপাদনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে আলিফলাম বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা

error:

মাধবপুরে আলিফলাম বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় ০৪:২৬:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬