
পারভেজ হাসান লাখাই প্রতিনিধি: হবিগঞ্জের লাখাই উপজেলার ১ নম্বর ইউনিয়নের হাজী করিম হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন তাপস দাশ। সর্বসম্মতিক্রমে তাকে সভাপতি নির্বাচিত করা হয়।
তাপস দাশ স্বজনগ্রামের ফনিন্দ্র চন্দ্র দাশ ফনি বাবুর ছোট ছেলে। তিনি লাখাই উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক ও সাংবাদিক আশীষ দাশ গুপ্তের কাকা।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের গত ১৬ মে জারি করা প্রজ্ঞাপনের আলোকে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি যাচাই-বাছাই শেষে গত ৩০ আগস্ট অনুমোদন দেওয়া হয়।
নবনির্বাচিত সভাপতি তাপস দাশ বলেন, বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে তিনি সংশ্লিষ্ট জনপ্রতিনিধি, বিএনপির নেতৃবৃন্দ, শিক্ষক, অভিভাবক ও ম্যানেজিং কমিটির সদস্যদের সহযোগিতা চান। সবার সম্মিলিত প্রচেষ্টায় বিদ্যালয়টিকে একটি আদর্শ বিদ্যাপীঠ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
কমিটি গঠন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাখাই উপজেলা বিএনপির সভাপতি ডা. আক্তার আহাদ চৌধুরী স্বপন ও লাখাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আরিফ আহমেদ রূপন।
এ সময় লাখাই উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. শাহজাহান মিয়া, বিএনপির উপদেষ্টা কামরুজ্জামান মিয়া, ১ নম্বর লাখাই ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তফা কামাল খর্সু, সাবেক ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম, হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হাবিবুর রহমান, ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক রানা তালুকদার, সাধারণ সম্পাদক ইব্রাহিম মিয়া, সভাপতি ও প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম, লাখাই বাজার কমিটির সভাপতি ফিরোজ মিয়া, সাধারণ সম্পাদক আজিজুল হক, যুবদল নেতা রহমত উল্লাহ ও নাজিম উদ্দীনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পল্লী রায়ের পরিচালনায় অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।
বাংলার খবর ডেস্ক : 




















