ঢাকা ১১:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo খাদ্যশস্যের মজুত বেড়ে ২৩ লাখ ৫৯ হাজার টন, নিরাপদ সীমা ১৬ লাখ Logo আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে বুল্লা বাজারে কবির খাঁন চৌধুরীর গণসংযোগ Logo নির্বাচনকে ঘিরে আন্দিউড়ায় গণসংযোগে চেয়ারম্যান প্রার্থী মোত্তাকিম চৌধুরী Logo ধর্মঘর কাঁচা সবজি বাজারে কাদা-পানিতে চরম দুর্ভোগ Logo মাধবপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo প্রজন্মের প্রতিধ্বনি লাখাইয়ের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo ২৯ বছরেও নিজস্ব ভবন নেই মাধবপুর পৌরসভার Logo বীরাঙ্গনা ও যুদ্ধশিশুর ভিটেমাটি দখলের অভিযোগ, নিরাপত্তা-সহায়তা চান মা-মেয়ে Logo গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, ককটেল বিস্ফোরণ; আটক ২ Logo মোদির সঙ্গে আজ বৈঠকে পুতিন, গুরুত্ব পাবে প্রতিরক্ষা ও জ্বালানি সহযোগিতা

মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ৭–৮ বছর ধরে গ্যারেজে পড়ে নষ্ট হচ্ছে অ্যাম্বুলেন্স, কনডেমের পরও নিলামে নেই

জালাল উদ্দিন লস্কর, স্টাফ রিপোর্টার:
হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ ৭–৮ বছর ধরে একটি পুরোনো অ্যাম্বুলেন্স অচল অবস্থায় পড়ে রয়েছে। কনডেম ঘোষণা করা হলেও এখন পর্যন্ত যানটি নিলামে তোলা হয়নি। ফলে বছরের পর বছর গ্যারেজে পড়ে থেকে সরকারি সম্পদটির অবশিষ্ট মূল্যও কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
স্বাস্থ্য কমপ্লেক্সের পুকুরের উত্তর-পশ্চিম পাশে টিনের তৈরি একটি গ্যারেজে অ্যাম্বুলেন্সটি রাখা হয়েছে। দীর্ঘদিন ব্যবহার না হওয়ায় এর বিভিন্ন যন্ত্রাংশ ও কাঠামো ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। বর্তমানে যানটি রোগী পরিবহন বা অন্য কোনো কাজে ব্যবহারের উপযোগী নেই।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকারি যানবাহন মেরামতের অযোগ্য বা ব্যবহারের অনুপযোগী হয়ে পড়লে নির্ধারিত প্রক্রিয়ায় সেটিকে কনডেম ঘোষণা করা হয়। এরপর সরকারি সম্পদ নিষ্পত্তি ও নিলামসংক্রান্ত বিধি অনুযায়ী যাচাই-বাছাই, মূল্যায়ন, অনুমোদনসহ প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন করার কথা।
কিন্তু মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এই অ্যাম্বুলেন্স কনডেম ঘোষণার পরও দীর্ঘদিন ধরে নিলামে না ওঠায় বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। বছরের পর বছর অচল অবস্থায় পড়ে থাকায় একদিকে যেমন সরকারি সম্পদের কার্যকর মূল্য কমছে, অন্যদিকে গ্যারেজের জায়গাটিও অপ্রয়োজনীয়ভাবে আটকে রয়েছে।
এ বিষয়ে মাধবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইমরুল হাসান জাহাঙ্গীর বলেন, অ্যাম্বুলেন্সটি কনডেম ঘোষণা করা হয়েছে।
কনডেম ঘোষণার পরও কেন নিলামে তোলা হচ্ছে না—এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “অ্যাম্বুলেন্স নিলাম প্রক্রিয়া অনেক জটিল একটা বিষয়।”
স্থানীয়দের দাবি, নিলাম প্রক্রিয়া জটিল হলেও সরকারি বিধি অনুযায়ী প্রয়োজনীয় কার্যক্রম দ্রুত সম্পন্ন করা উচিত। দীর্ঘদিন ধরে গ্যারেজে পড়ে থাকা অচল অ্যাম্বুলেন্সটি দ্রুত নিষ্পত্তির মাধ্যমে সরকারি সম্পদের আরও অবমূল্যায়ন ঠেকাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর উদ্যোগ নেবে—এমন প্রত্যাশা তাদের।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

খাদ্যশস্যের মজুত বেড়ে ২৩ লাখ ৫৯ হাজার টন, নিরাপদ সীমা ১৬ লাখ

error:

মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ৭–৮ বছর ধরে গ্যারেজে পড়ে নষ্ট হচ্ছে অ্যাম্বুলেন্স, কনডেমের পরও নিলামে নেই

আপডেট সময় ০৭:১৮:০৫ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬