ঢাকা ০৬:৩০ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মালদ্বীপে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মদিনার জামাতের ওয়াজ ও দোয়া মাহফিল Logo সন্তানের নিরাপদ ভবিষ্যতের জন্য অবৈধ পথে বিদেশযাত্রা নয় Logo বাহুবলে জিরাবোঝাই ট্রাক আটকে চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল নেতা হেলালসহ আটক ২ Logo মাধবপুরে বন বিভাগের ছড়ায় অবৈধ বালু উত্তোলনের অভিযোগ Logo বালির নিচে লুকিয়ে ভারতীয় শাড়ি-কসমেটিকস, মদ ও গাঁজা Logo বাউল সম্রাট শাহ আবদুল করিমের ১৭তম প্রয়াণ দিবস আজ Logo লাখাইয়ে ৯ পিস ইয়াবাসহ মাদক কারবারি বিল্লাল গ্রেপ্তার Logo মাধবপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান Logo অসহায় পরিবারের দীর্ঘদিনের পানির সংকট দূর করলেন সমাজসেবক আবিদ আলম Logo খাদ্যশস্যের মজুত বেড়ে ২৩ লাখ ৫৯ হাজার টন, নিরাপদ সীমা ১৬ লাখ

মাধবপুরে গ্রীণ হিউম্যানিটি’র উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন!

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ-সুন্দর ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে হবিগঞ্জের মাধবপুরে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘গ্রীণ হিউম্যানিটি’র উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলার নোয়াপাড়ার সাহেববাড়ি রোড থেকে খড়কি বাজার পর্যন্ত সরকারি সড়কের দুই পাশে বিভিন্ন প্রজাতির ফলজ ও ঔষধি গাছের চারা রোপণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়।

মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন ৯ নম্বর নোয়াপাড়া মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আতাউল মোস্তফা সোহেল, সাবেক ইউপি চেয়ারম্যান সৈয়দ জাবেদ, মাধবপুর মানবিক ফাউন্ডেশনের প্রধান সৈয়দ বোরহান উদ্দিনসহ স্থানীয় মুরুব্বি, গণ্যমান্য ব্যক্তি, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং গ্রীণ হিউম্যানিটির সদস্যরা।

কর্মসূচির আওতায় সড়কের দুই পাশে আম, জাম, কাঁঠালসহ বিভিন্ন প্রজাতির ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হচ্ছে। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, শুধু চারা রোপণ নয়, এগুলোর নিয়মিত পরিচর্যা ও দীর্ঘমেয়াদি সুরক্ষার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।

উদ্বোধনী বক্তব্যে ইউএনও মো. মেহেদী হাসান বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক সংগঠনগুলোর এমন উদ্যোগও প্রশংসনীয়।

তিনি বেশি বেশি গাছ লাগানোর পাশাপাশি রোপণ করা গাছের নিয়মিত পরিচর্যা ও সুরক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

গ্রীণ হিউম্যানিটির দায়িত্বশীলরা জানান, পরিবেশ সুরক্ষার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি, শিক্ষামূলক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে সবুজ, সুন্দর ও বাসযোগ্য সমাজ গঠনের লক্ষ্য নিয়ে তাদের কার্যক্রম অব্যাহত থাকবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মালদ্বীপে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মদিনার জামাতের ওয়াজ ও দোয়া মাহফিল

error:

মাধবপুরে গ্রীণ হিউম্যানিটি’র উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন!

আপডেট সময় ০৯:৫৫:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬