
বাংলার খবর ডেস্ক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ও নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চের উচ্চবাচ্যের ঘটনা ঘটেছে। পরিস্থিতির একপর্যায়ে এজলাস ছেড়ে চলে যান আপিল বিভাগের পুরো বেঞ্চ।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগে একটি মামলার শুনানির সময় এ ঘটনা ঘটে।
আদালত সূত্রে জানা গেছে, শুনানির একপর্যায়ে মাহবুব উদ্দিন খোকন প্রধান বিচারপতিকে উদ্দেশ করে আইনজীবীদের আয়-রোজগার নিয়ে মন্তব্য করেন। তিনি বলেন, জুবায়ের রহমান চৌধুরী প্রধান বিচারপতি হওয়ার পর আইনজীবীদের আয়-রোজগার কমে গেছে।
এ মন্তব্যের পর প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী পাল্টা প্রশ্ন করেন। এ নিয়ে প্রধান বিচারপতি ও মাহবুব উদ্দিন খোকনের মধ্যে কথোপকথন উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে দুজনের মধ্যে উচ্চবাচ্য শুরু হয়।
পরে পরিস্থিতির একপর্যায়ে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের পুরো বেঞ্চ এজলাস ছেড়ে চলে যায়।
ঘটনাটি নিয়ে সুপ্রিম কোর্ট অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। তবে এ বিষয়ে আপিল বিভাগ বা সংশ্লিষ্ট আইনজীবীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো বক্তব্য পাওয়া যায়নি।
বাংলার খবর ডেস্ক : 



















