
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
ভালো কর্মদক্ষতা ও মাদকদ্রব্য উদ্ধারে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে আগস্ট ২০২৬ মাসে হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ সহকারী উপপরিদর্শক (এএসআই) নির্বাচিত হয়েছেন মাধবপুর উপজেলার কাশিমনগর পুলিশ ফাঁড়ির এএসআই দেলোয়ার হোসেন। এ নিয়ে দ্বিতীয়বারের মতো জেলার শ্রেষ্ঠ এএসআই হওয়ার স্বীকৃতি পেলেন তিনি।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) হবিগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় তাঁর হাতে শ্রেষ্ঠত্বের পুরস্কার ও সম্মাননা তুলে দেন পুলিশ সুপার তারেক মাহমুদ।
জেলা পুলিশের মাসিক কর্মদক্ষতা মূল্যায়নে মাদকদ্রব্য উদ্ধার, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন এবং দায়িত্ব পালনে দক্ষতার বিষয়গুলো বিবেচনায় নিয়ে তাঁকে এ সম্মাননা দেওয়া হয়।
এএসআই দেলোয়ার হোসেন বলেন, পুলিশের প্রধান দায়িত্ব জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধ দমনে আন্তরিকতার সঙ্গে কাজ করা। জেলার শ্রেষ্ঠ এএসআই হিসেবে পাওয়া এ স্বীকৃতি ভবিষ্যতে দায়িত্ব পালনে তাঁকে আরও উৎসাহিত করবে।
স্থানীয়দের ভাষ্য, কাশিমনগর এলাকায় মাদক ও অপরাধ দমনে এএসআই দেলোয়ার হোসেনের তৎপরতা প্রশংসনীয়। তাঁর নেতৃত্বে নিয়মিত পুলিশি অভিযান পরিচালিত হওয়ায় মাদকবিরোধী কার্যক্রমে ইতিবাচক প্রভাব পড়ছে।
বাংলার খবর ডেস্ক : 



















