ঢাকা ০৩:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo Logo কয়েক দিনের মধ্যেই দেশে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: পরিকল্পনা উপদেষ্টা Logo মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে উচ্চবাচ্য, এজলাস ছাড়লেন আপিল বিভাগের পুরো বেঞ্চ Logo মাধবপুরে সিজারের পর পেটে গজ থাকার অভিযোগ, প্রসূতীকে আইসিইউতে ভর্তি Logo মাদক উদ্ধার ও কর্মদক্ষতায় দ্বিতীয়বার জেলার শ্রেষ্ঠ এএসআই দেলোয়ার Logo নিউজ প্রকাশের একদিনেই সংস্কার হলো হাইমচর সরকারি কলেজের সামনের সড়ক Logo মাধবপুরে বিশ্ব সাক্ষরতা দিবসে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি Logo দুই দিনে বুল্লা বাজারে ৪ দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা Logo বিদ্যুৎ-গ্যাস বিল দিতে ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ, যেভাবে মিলবে Logo লাখাইয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা

আজ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নেবেন খলিলুর রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশন শুরু হচ্ছে আজ। এর মধ্য দিয়ে এক বছরের জন্য জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব গ্রহণ করবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেল ৩টায় নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অধিবেশনের উদ্বোধন করবেন তিনি। দায়িত্ব গ্রহণের মাধ্যমে জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকের স্থলাভিষিক্ত হবেন খলিলুর রহমান। ৮১তম অধিবেশনের কার্যক্রম চলবে ২০২৭ সালের ৭ সেপ্টেম্বর পর্যন্ত।

এবারের অধিবেশনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘আস্থা পুনরুদ্ধার, রূপান্তর ব্যবস্থাপনা: সবার জন্য কার্যকর একটি জাতিসংঘ’।

অধিবেশন শুরুর আগে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠক করেছেন খলিলুর রহমান। এ সময় জাতিসংঘে বাংলাদেশের কার্যালয়ের পক্ষ থেকে তাকে নতুন দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।

এর আগে গত ২ জুন নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত নির্বাচনে ৮১তম সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হন খলিলুর রহমান। গোপন ব্যালটে তিনি ৯৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের আন্দ্রেয়াস কাকোরিস পেয়েছিলেন ৯১ ভোট। নির্বাচনে মোট ১৯০টি ভোট পড়েছিল।

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির পদটি পাঁচটি আঞ্চলিক গ্রুপের মধ্যে পর্যায়ক্রমে বণ্টিত হয়। ৮১তম অধিবেশনের জন্য এশিয়া-প্যাসিফিক অঞ্চলের পালা থাকায় বাংলাদেশের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন খলিলুর রহমান। তাঁর নির্বাচিত হওয়াকে বাংলাদেশের কূটনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখা হচ্ছে।

এর আগে ১৯৮৬-৮৭ সালে বাংলাদেশের কূটনীতিক হুমায়ুন রশীদ চৌধুরী জাতিসংঘ সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালন করেছিলেন। প্রায় চার দশক পর আবারও একজন বাংলাদেশি এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক দায়িত্ব পেলেন।

জাতিসংঘ সাধারণ পরিষদে সংস্থাটির ১৯৩টি সদস্যরাষ্ট্রের প্রতিনিধিরা অংশ নেন। এটি জাতিসংঘের অন্যতম প্রধান নীতিনির্ধারণী ও আলোচনার ফোরাম। আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা, টেকসই উন্নয়ন, মানবাধিকারসহ গুরুত্বপূর্ণ বৈশ্বিক ইস্যুতে সদস্য রাষ্ট্রগুলোর আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণে সাধারণ পরিষদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

error:

আজ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নেবেন খলিলুর রহমান

আপডেট সময় ১১:৪৯:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬