ঢাকা ১১:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামকে মাধবপুরে ফুলেল শুভেচ্ছা Logo শতভাগ ছানিমুক্ত নোয়াপাড়া ইউনিয়ন গড়তে চক্ষু চিকিৎসা প্রশিক্ষণ কর্মশালা Logo শিক্ষক বদলি, রাস্তায় নামল শিক্ষার্থীরা আফসানাকে ফেরাতে মানববন্ধন Logo সাংবাদিক আইয়ুব খানের মায়ের ইন্তেকাল Logo শতবর্ষী ঐতিহ্যবাহী রাঢিশাল করাব উচ্চ বিদ্যালয়কে সরকারিকরণের জোরালো দাবি Logo হাইমচরে ৩০ পিস ইয়াবাসহ ৭ মামলার আসামি গ্রেপ্তার Logo চা বাগান থেকে উদ্ধার বানরের বাচ্চা, ফেরানো হলো বনে Logo শিমুলঘরে সড়কের পাশের খালে পরিত্যক্ত টমটম, ঘুরপাক খাচ্ছে নানা প্রশ্ন Logo হাইমচরে ঘরের ভেতর থেকে ইজি বাইক চুরি, বিপাকে পাঁচ সদস্যের পরিবার Logo মাধবপুরে আবাসিক হোটেলে পুলিশের অভিযান, ম্যানেজারসহ আটক ১০

চা বাগান থেকে উদ্ধার বানরের বাচ্চা, ফেরানো হলো বনে

জালাল উদ্দিন লস্কর স্টাফ রিপোর্টার হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া চা বাগানের লেবার লাইন এলাকা থেকে একটি বানরের বাচ্চা উদ্ধার করে পুনরায় তার প্রাকৃতিক আবাসস্থল বনে অবমুক্ত করেছে বন বিভাগ।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) নোয়াপাড়া চা বাগানের লেবার লাইন এলাকা থেকে বানরের বাচ্চাটি উদ্ধার করেন জগদীশপুর বিট কাম চেক স্টেশনের স্টেশন অফিসার ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।

বন বিভাগ সূত্রে জানা যায়, উদ্ধার করা বানরের বাচ্চাটি এর আগে শাহপুর বিট এলাকা থেকে সংগ্রহ করা হয়েছিল। পরে বিষয়টি রঘুনন্দন রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. ফয়সাল আলমের সঙ্গে আলোচনা করা হয়। আলোচনার পর সিদ্ধান্ত অনুযায়ী, বানরের বাচ্চাটিকে পুনরায় শাহপুর বিট এলাকার বনাঞ্চলে অবমুক্ত করা হয়।
এ সময় শাহপুর বিটের বিট কর্মকর্তা রথীন্দ্র কিশোর রায়সহ বন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বন বিভাগের কর্মকর্তারা জানান, বন্যপ্রাণীকে নিরাপদে তাদের স্বাভাবিক ও প্রাকৃতিক আবাসস্থলে ফিরিয়ে দেওয়াই বন বিভাগের অন্যতম দায়িত্ব। কোনো বন্যপ্রাণী লোকালয়ে চলে এলে আতঙ্কিত না হয়ে সেটিকে ধরার বা তাড়ানোর চেষ্টা না করে সংশ্লিষ্ট বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের খবর দেওয়ার জন্য তারা স্থানীয়দের প্রতি আহ্বান জানান।
বন বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে, ‘বন্যরা বনেই সুন্দর, শিশুরা মাতৃ কোলে।’ প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় বন্যপ্রাণী সংরক্ষণে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

বাংলার খবর

বাংলার খবর
জনপ্রিয় সংবাদ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামকে মাধবপুরে ফুলেল শুভেচ্ছা

error:

চা বাগান থেকে উদ্ধার বানরের বাচ্চা, ফেরানো হলো বনে

আপডেট সময় ০৫:৪৬:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬