
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ঐতিহ্যবাহী খান্দুরা শরীফের উদ্যোগে জশনে জুলুস র্যালি, দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) সকালে খান্দুরা দরবার শরীফের পীরজাদা সৈয়দ রেজাউল কামাল ওয়াসিমের সভাপতিত্বে কাশিমনগর বাজার থেকে বর্ণাঢ্য জশনে জুলুস র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মনতলা শাহজালাল সরকারি কলেজ মাঠে গিয়ে শেষ হয়।
র্যালিতে চৌমুহনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগসহ স্থানীয় আশেকান, ভক্ত-মুরিদান এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। র্যালিকে ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
র্যালি শেষে মনতলা শাহজালাল সরকারি কলেজ মাঠে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়। এতে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশের পাশাপাশি দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।
পরে কলেজ মাঠে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে বিপুলসংখ্যক ভক্ত, মুরিদান ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।
বাংলার খবর ডেস্ক : 




















