ঢাকা ০৬:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হাইমচরে র‍্যালিসহ নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত Logo মাধবপুরে পিকআপের ইঞ্জিনে ৭৮০০ ইয়াবা, যুবক গ্রেপ্তার Logo মাধবপুরে নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত Logo মুখস্থ নয়, চিন্তা করতে শেখান শিক্ষক’বিশ্ব শিক্ষক দিবসের ভাবনা Logo লাখাইয়ে নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন Logo সরকার আইনের শাসনে বিশ্বাসী: এমপি এস এম ফয়সল Logo হবিগঞ্জ-লাখাই-নাসিরনগর ফোর লেন: দুর্ঘটনা-যানজট রোধে বুল্লা বাজারে আন্ডারপাসের দাবি Logo ক্ষতিপূরণে দীর্ঘসূত্রতার অবসান, বাহুবলে ২৪ ভূমিমালিক পেলেন ১০ কোটি ১৫ লাখ টাকা Logo মাধবপুরের ছাতিয়ানে ভোক্তা অধিকার আইনে অভিযান, ৪ ব্যবসায়ীকে ১৪ হাজার টাকা জরিমানা Logo মাধবপুরে ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৩

হাইমচরে জামায়াতের উদ্যোগে বাছাইকৃত কর্মীদের প্রশিক্ষণ

আফতাবুল ইসলাম মেহরাব, চাঁদপুর প্রতিনিধি:

চাঁদপুরের হাইমচর উপজেলার ৩ নম্বর দক্ষিণ আলগী ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে বাছাইকৃত কর্মীদের নিয়ে প্রশিক্ষণ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) সকাল ৬টায় এ প্রশিক্ষণ শুরু হয়।

প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও চাঁদপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. আবুল হোসাইন ও উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা মো. জাফর সাদেক।

অনুষ্ঠানে দারসুল কোরআন পেশ করেন মাওলানা মো. এমদাদ হোসাইন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দক্ষিণ আলগী ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মো. হাফিজুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মো. আবু হানিফ।

প্রশিক্ষণ অনুষ্ঠানে বক্তারা দ্বীন, দুনিয়া ও আমলসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। একই সঙ্গে আগামী দিনের জন্য সৎ, যোগ্য ও নৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া বলেন, “আল্লাহর এ জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার দাওয়াত সকলের নিকট পৌঁছে দিতে হবে।”

তিনি বিএনপির সঙ্গে জামায়াতে ইসলামীর রাজনৈতিক সহযোগিতার প্রসঙ্গ তুলে ধরে বলেন, ১৯৯১ সালে বিএনপিকে সরকার গঠনে জামায়াতে ইসলামী নিঃস্বার্থভাবে সহযোগিতা করেছিল। জনগণ ও ইসলামের পক্ষে থাকলে তাদের সঙ্গে থাকার কথা উল্লেখ করে তিনি বলেন, জনগণের বিপক্ষে গেলে তাদের সঙ্গে থাকা হবে না।

সভাপতির বক্তব্যে মাওলানা মো. হাফিজুর রহমান কর্মীদের দায়িত্ব ও কর্মী হওয়ার শর্ত নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, আশপাশের যেসব মানুষ এখনো জামায়াতে ইসলামীর দাওয়াত ও ইসলামী আন্দোলনের কথা জানেন না, তাদের কাছে দাওয়াত পৌঁছে দিতে হবে।

তিনি আরও বলেন, সমাজের মানুষের কল্যাণে কাজ করার পাশাপাশি সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে। স্থানীয় নির্বাচনে প্রতিটি ওয়ার্ডে সৎ, যোগ্য ও ন্যায়পরায়ণ প্রার্থী এবং একজন আমানতদার ও খোদাভীরু চেয়ারম্যান নির্বাচিত করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি হয়।
দক্ষিণ আলগী ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে বাছাইকৃত কর্মীদের প্রশিক্ষণ প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্য রাখছেন চাঁদপুর জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া।

জনপ্রিয় সংবাদ

হাইমচরে র‍্যালিসহ নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

error:

হাইমচরে জামায়াতের উদ্যোগে বাছাইকৃত কর্মীদের প্রশিক্ষণ

আপডেট সময় ১১:৪৪:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬