ঢাকা ০৬:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হাইমচরে র‍্যালিসহ নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত Logo মাধবপুরে পিকআপের ইঞ্জিনে ৭৮০০ ইয়াবা, যুবক গ্রেপ্তার Logo মাধবপুরে নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত Logo মুখস্থ নয়, চিন্তা করতে শেখান শিক্ষক’বিশ্ব শিক্ষক দিবসের ভাবনা Logo লাখাইয়ে নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন Logo সরকার আইনের শাসনে বিশ্বাসী: এমপি এস এম ফয়সল Logo হবিগঞ্জ-লাখাই-নাসিরনগর ফোর লেন: দুর্ঘটনা-যানজট রোধে বুল্লা বাজারে আন্ডারপাসের দাবি Logo ক্ষতিপূরণে দীর্ঘসূত্রতার অবসান, বাহুবলে ২৪ ভূমিমালিক পেলেন ১০ কোটি ১৫ লাখ টাকা Logo মাধবপুরের ছাতিয়ানে ভোক্তা অধিকার আইনে অভিযান, ৪ ব্যবসায়ীকে ১৪ হাজার টাকা জরিমানা Logo মাধবপুরে ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৩

ক্যান্সারে আক্রান্ত জয়নালের আকুতি, ‘আমি বাঁচতে চাই’

আফতাবুল ইসলাম মেহেরাব, চাঁদপুর প্রতিনিধি:

চাঁদপুরের হাইমচর উপজেলার অসহায় ক্যান্সার আক্রান্ত রোগী জয়নাল চিকিৎসার ব্যয় বহন করতে না পেরে মানবেতর জীবনযাপন করছেন। দীর্ঘদিন ধরে অসুস্থ এই রোগী বর্তমানে চিকিৎসা চালিয়ে যেতে সরকারি সহায়তার পাশাপাশি সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষের সহযোগিতা কামনা করছেন।

জানা গেছে, জয়নালের চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে ৪ ব্যাগ এ পজিটিভ (A+) রক্ত প্রয়োজন। পাশাপাশি নিয়মিত চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধের খরচ বহন করাও তাঁর পরিবারের জন্য কঠিন হয়ে পড়েছে।

জয়নাল জানান, সরকারি সহায়তার আশায় তিনি হাইমচর উপজেলা সমাজসেবা কার্যালয়ে একাধিকবার যোগাযোগ করেছেন। তবে এখনো কাঙ্ক্ষিত সহায়তা পাননি বলে অভিযোগ তাঁর। তাঁর ভাষ্য, এক অফিস থেকে অন্য অফিসে এবং এক কর্মকর্তার কাছ থেকে আরেক কর্মকর্তার কাছে ঘুরেও কার্যকর সহযোগিতা পাওয়া যাচ্ছে না।

অসুস্থ জয়নাল বলেন, “আমি বাঁচতে চাই। চিকিৎসার খরচ চালানোর সামর্থ্য আমার নেই। সরকারের কাছে সহযোগিতা চাই।”

ক্যান্সারসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত অসচ্ছল রোগীদের চিকিৎসা সহায়তার জন্য সরকারি কর্মসূচি রয়েছে। নির্ধারিত প্রক্রিয়ায় আবেদন ও যাচাই-বাছাইয়ের মাধ্যমে যোগ্য রোগীদের আর্থিক সহায়তা দেওয়ার সুযোগ রয়েছে। এ অবস্থায় জয়নালের প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে সরকারি সহায়তার আওতায় দ্রুত সহযোগিতা নিশ্চিত করার দাবি উঠেছে।

স্থানীয়রা সমাজসেবা অধিদপ্তর, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের জয়নালের চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। তাঁদের প্রত্যাশা, প্রয়োজনীয় সহায়তা পেলে জয়নালের চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হবে।

জয়নালের আকুতি, “অসুস্থ হয়ে আর কতদিন দ্বারে দ্বারে ঘুরব? আমি বাঁচতে চাই।”

জনপ্রিয় সংবাদ

হাইমচরে র‍্যালিসহ নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

error:

ক্যান্সারে আক্রান্ত জয়নালের আকুতি, ‘আমি বাঁচতে চাই’

আপডেট সময় ০৯:৩৬:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬