ঢাকা ০৫:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নাসীর-সারজিসের ওপর হামলার প্রতিবাদে হবিগঞ্জ আসছেন নাহিদ-হাসনাত-আখতার Logo হবিগঞ্জে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা এনসিপির, মৌলভীবাজারের দুই পদযাত্রা স্থগিত Logo হামলার বিচার না হওয়া পর্যন্ত আমরা হবিগঞ্জে আছি, যদি পারে মেরে ফেলবে: সারজিস আলম Logo হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার অভিযোগ, আহত সারজিস আলম ও নেতাকর্মীরা Logo দেওন্দী চা বাগানে কম দরে কাঁচা চা পাতা বিক্রির অভিযোগ, শুল্ক ফাঁকির দাবি Logo মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি Logo বাহুবলে নিজ বসতঘর থেকে সাবেক ইটভাটা মালিকের মরদেহ উদ্ধার Logo সেবা বঞ্চিত লাখাইয়ের গঙ্গানগরবাসী, রোগীদের না দিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ ফেলে দেওয়ার অভিযোগ Logo চা বাগানের মেয়ে জেসমিন আক্তার রিংকুর নতুন পথচলা, আত্মপ্রকাশ করছে ‘Jesmin Tea’ Logo এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে ২,৩০৭ শিক্ষার্থীর হাতে আম্রপালি আমের চারা

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

পরিবেশ সুরক্ষা, সবুজায়ন এবং শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উৎসাহিত করতে হবিগঞ্জের মাধবপুর উপজেলার ৯ নম্বর নোয়াপাড়া মডেল ইউনিয়ন পরিষদের উদ্যোগে ২ হাজার ৩০৭টি আম্রপালি আমের চারা বিতরণ করা হয়েছে।

বুধবার (২২ জুলাই) ইউনিয়ন পরিষদের নিজস্ব অর্থায়নে আয়োজিত এ কর্মসূচির আওতায় ইউনিয়নের ২০টি সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির মোট ২ হাজার ৩০৭ জন শিক্ষার্থীর হাতে একটি করে আম্রপালি আমের চারা তুলে দেওয়া হয়।

আয়োজকরা জানান, সরকারের ৫০ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পরিবেশ সংরক্ষণ এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষপ্রেম গড়ে তুলতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মসূচির আওতায় ইউনিয়নের ৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ১৩টি কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা বিনামূল্যে আমের চারা পেয়েছে।

নোয়াপাড়া মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আতাউল মোস্তফা সোহেল বলেন, শিক্ষার্থীদের পরিবেশবান্ধব কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং সহশিক্ষা কার্যক্রমকে আরও সমৃদ্ধ করতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি জানান, যেসব শিক্ষার্থী সঠিক পরিচর্যার মাধ্যমে চারাগুলোকে ফলবান গাছে পরিণত করতে পারবে, তাদের জন্য বিশেষ পুরস্কারের ব্যবস্থাও রাখা হয়েছে।

বিনামূল্যে আম্রপালি আমের চারা পেয়ে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। একই সঙ্গে শিশুদের পরিবেশ সচেতন হিসেবে গড়ে তুলতে ইউনিয়ন পরিষদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অভিভাবক, শিক্ষক এবং স্থানীয় সচেতন মহল।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

নাসীর-সারজিসের ওপর হামলার প্রতিবাদে হবিগঞ্জ আসছেন নাহিদ-হাসনাত-আখতার

error:

নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে ২,৩০৭ শিক্ষার্থীর হাতে আম্রপালি আমের চারা

আপডেট সময় ০৭:২৫:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬