ঢাকা ১২:০২ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আন্দিউড়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোত্তাকিম চৌধুরীকে ঘিরে ভোটারদের আগ্রহ Logo পিকআপে ৫৫ কেজি গাঁজা, মাধবপুরে র‍্যাবের হাতে গ্রেপ্তার ৪ Logo হবিগঞ্জের রঘুনন্দন বনাঞ্চল এলাকায় রাতের আধারে অবাধে বালু উওোলন ও গাছ কেটে নিয়ে যাচ্ছে সংঘবদ্ধ বনদস্যুরা Logo আধুনিকায়ন ও শিক্ষার মানোন্নয়নে বদলে গেছে লাখাই মুক্তিযোদ্ধা সরকারি ডিগ্রি কলেজ Logo জনগণের পাশে থেকে সেবার প্রত্যয়, ইউপি সদস্য প্রার্থী হিসেবে দোয়া-সহযোগিতা চাইলেন বিএম ফরিদ আহমেদ Logo মন্ত্রীর সঙ্গে এমপি সৈয়দ মো. ফয়সলের একান্ত সাক্ষাৎ, মাধবপুর-চুনারুঘাটের সড়ক-সেতু উন্নয়নের দাবি Logo পূর্ব ঘোষণা ছাড়াই হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী Logo শুরুটা যেভাবে, আজ সাংবাদিকতায় মেহেরাব Logo হবিগঞ্জ সদর হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, নোংরা পরিবেশ দেখে ক্ষোভ Logo মতপ্রকাশে ভয়, অনলাইনে নিজেদের ‘গুটিয়ে নিচ্ছেন’ সাংবাদিকরা

মাধবপুরে সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থী

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। টানা বৃষ্টি ও অপর্যাপ্ত পানি নিষ্কাশন ব্যবস্থার কারণে বিদ্যালয়ের প্রাঙ্গণ ও প্রবেশপথ পানিতে তলিয়ে যাওয়ায় পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, প্রতিদিন কোমলমতি শিক্ষার্থীদের নোংরা পানি মাড়িয়ে বিদ্যালয়ে যেতে হচ্ছে। জলাবদ্ধতার কারণে অনেক শিক্ষার্থী বিদ্যালয়ে উপস্থিত হতে পারছে না। ফলে উপস্থিতির হারও উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

**মাধবপুরে সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থী**

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফা খাতুন বলেন, জলাবদ্ধতার কারণে শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি কমে গেছে। দ্রুত পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য তিনি প্রশাসনের প্রতি দাবি জানান।

এলাকাবাসীর অভিযোগ, প্রায় ছয় মাস আগে বিদ্যালয়ের পশ্চিম পাশে দীর্ঘদিনের পানি নিষ্কাশনের পথ স্থানীয় এক বাসিন্দার পরিবারের উদ্যোগে বন্ধ হয়ে যায়। এরপর থেকেই বিদ্যালয়ে জলাবদ্ধতার সমস্যা প্রকট আকার ধারণ করে। স্থায়ী সমাধানের উদ্যোগ না নেওয়ায় বর্ষার শুরুতেই পুরো বিদ্যালয় প্রাঙ্গণ পানিতে তলিয়ে যায়।

বিদ্যালয়ের দাতা সদস্য দিদারুল ইসলাম বলেন, বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিকে একাধিকবার অনুরোধ করা হলেও পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয়নি। ফলে শিক্ষার্থী ও শিক্ষকদের দুর্ভোগ বাড়ছে। তিনি দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

স্থানীয় অভিভাবক ও বাসিন্দাদের দাবি, সামান্য বৃষ্টিতেই বিদ্যালয়ের মাঠ ডোবায় পরিণত হয়। তারা দ্রুত পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ, জমে থাকা পানি অপসারণ এবং শিক্ষার্থীদের জন্য নিরাপদ শিক্ষা পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

আন্দিউড়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোত্তাকিম চৌধুরীকে ঘিরে ভোটারদের আগ্রহ

error:

মাধবপুরে সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থী

আপডেট সময় ১১:১৪:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬