ঢাকা ০২:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে করাব ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মেহেদী হাসান দুলাল গ্রেপ্তার Logo ৮ দিন পর দুই ইউনিটে উৎপাদনে ফিরল রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র Logo শিক্ষাপ্রতিষ্ঠানে ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটি ২৩ সেপ্টেম্বর Logo সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার Logo জামালপুরে বিচারকের বাসায় চুরি: আরও ৫ জন গ্রেপ্তার, আগের ৫ জন জড়িত নন Logo আখাউড়া সীমান্তে কাঁটাতারের পাশে কিশোরের মরদেহ, উদ্ধারে বিজিবি-বিএসএফের সমন্বয়ের উদ্যোগ Logo আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট Logo সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে যুক্তরাষ্ট্রের কাঁচা তুলা প্রতিনিধি দল Logo মাধবপুরে নবাগত উপজেলা শিক্ষা কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ Logo ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটি নিয়ে মাধবপুরে বিভ্রান্তি

মাধবপুরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার পলাতক আসামি গাজীপুরে গ্রেফতার

মাধবপুর প্রতিনিধি :

হবিগঞ্জের মাধবপুরে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণ ও অপহরণ মামলার পলাতক প্রধান আসামি মো. তাওহিদ তাহারুল ইসলাম (২২) কে গাজীপুরে অভিযান চালিয়ে গ্রেফতার করেছে র‍্যাব।

র‍্যাব সূত্র জানায়, ভুক্তভোগী মাধবপুর উপজেলার বেঙ্গাডোবা এলাকার এক স্কুলছাত্রী। অভিযোগ অনুযায়ী, আসামি তাওহিদ দীর্ঘদিন ধরে প্রেমের প্রলোভন দেখিয়ে ভুক্তভোগীকে মানসিকভাবে প্রভাবিত করে এবং বিয়ের আশ্বাস দিয়ে একাধিকবার ধর্ষণ করে। পরিবারের আপত্তি সত্ত্বেও তাকে অপহরণ করে গাইবান্ধায় নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে মাধবপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

মামলার পর থেকেই আসামি আত্মগোপনে চলে যায়। পরে র‍্যাব-৯ (সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প) এবং র‍্যাব-১ (সিপিএসসি, গাজীপুর) যৌথভাবে গোয়েন্দা নজরদারি বাড়িয়ে তার অবস্থান শনাক্ত করে। শুক্রবার (১৯ জুন) রাত সাড়ে ৮টায় গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন মৌচাক পুলিশ ফাঁড়ির সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামি গাইবান্ধা জেলার গাইবান্ধা সদর উপজেলার নান্দিনা গ্রামের মো. ফাজিরুল ইসলামের ছেলে।

র‍্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারের পর আসামিকে আইনগত প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাবের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে করাব ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মেহেদী হাসান দুলাল গ্রেপ্তার

error:

মাধবপুরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার পলাতক আসামি গাজীপুরে গ্রেফতার

আপডেট সময় ১২:০১:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬