ঢাকা ০১:১০ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আশুগঞ্জে প্রাইভেটকারে ৫২ কেজি গাঁজা, গ্রেফতার ১ Logo হাইমচরে শিক্ষার্থীদের ওপর বাঁশ দিয়ে হামলার অভিযোগ, হাসপাতালে ২ Logo বিতর্কের মধ্যেই নাসিরনগরের ইউএনও শাহীনা নাছরিনের এডিসি পদোন্নতি Logo মাধবপুরে গ্রাহকদের আমানতের টাকা ফেরত না দেওয়ার অভিযোগ ফারইস্ট ইসলামী লাইফের বিরুদ্ধে Logo লাখাইয়ে ৯ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার Logo সুরমা চা বাগান যুব সংঘের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Logo বানিয়াচংয়ে ইভটিজিং ও ভিডিও ধারণের অভিযোগে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক Logo লাখাইয়ে ৮১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার Logo ঢাকা-সিলেট মহাসড়কে দুর্ঘটনায় মাধবপুর ইউএনওর সরকারি গাড়ি Logo আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ

আন্দিউড়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোত্তাকিম চৌধুরীকে ঘিরে ভোটারদের আগ্রহ

শেখ ইমন আহমেদ, হবিগঞ্জ প্রতিনিধি:

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নে নির্বাচনী পরিবেশ ধীরে ধীরে প্রাণচাঞ্চল্য ফিরে পাচ্ছে। সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে তরুণ সমাজসেবক মোত্তাকিম চৌধুরীকে নিয়ে ভোটারদের মধ্যে ব্যাপক আলোচনা ও আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।

ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, তরুণ ও প্রবীণসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে ইতোমধ্যে পরিচিত মুখ হয়ে উঠেছেন মোত্তাকিম চৌধুরী। অনেক ভোটার মনে করছেন, দীর্ঘদিন ধরে সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার কারণে তিনি একজন সম্ভাবনাময় চেয়ারম্যান প্রার্থী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

স্থানীয়দের মতে, রাস্তাঘাটের উন্নয়ন, সুপেয় পানির ব্যবস্থা, ড্রেন সমস্যার সমাধান এবং বিভিন্ন সামাজিক সচেতনতামূলক কার্যক্রমে তিনি সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। পাশাপাশি যুবসমাজকে মাদক ও অপরাধমুক্ত রাখতে খেলাধুলা, শিক্ষা এবং দক্ষতা উন্নয়নমূলক কর্মকাণ্ডে উৎসাহ প্রদানের ক্ষেত্রেও তার ভূমিকা প্রশংসিত হচ্ছে।

মোত্তাকিম চৌধুরী বলেন, “আমি ব্যক্তিগত স্বার্থ বা ক্ষমতার জন্য নয়, মানুষের কল্যাণে কাজ করার লক্ষ্য নিয়েই এগিয়ে যেতে চাই। জনগণের সমর্থন পেলে আন্দিউড়া ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও জনবান্ধব ইউনিয়নে রূপান্তর করতে সর্বোচ্চ চেষ্টা করব, ইনশাআল্লাহ।”

স্থানীয় পর্যবেক্ষকদের মতে, গণসংযোগ ও জনসম্পৃক্ত কার্যক্রমে মোত্তাকিম চৌধুরীর সক্রিয় উপস্থিতি ভোটারদের মধ্যে ইতিবাচক সাড়া সৃষ্টি করেছে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে তিনি চেয়ারম্যান পদে অন্যতম শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হতে পারেন বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

আশুগঞ্জে প্রাইভেটকারে ৫২ কেজি গাঁজা, গ্রেফতার ১

error:

আন্দিউড়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোত্তাকিম চৌধুরীকে ঘিরে ভোটারদের আগ্রহ

আপডেট সময় ১২:৫২:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬