ঢাকা ০৮:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সিলেটের তাজরিয়ানের লেস্টার বিশ্ববিদ্যালয়ে ১ কোটি ২৬ লাখ টাকার ফুল-ফ্রি স্কলারশিপ Logo লাখাইয়ের বুল্লা বাজারে গভীর রাতে ওসির পরিদর্শন, জোরদার হচ্ছে নিরাপত্তা Logo বাবরের উদ্যোগে ওমরাহ পালনে সৌদি যাচ্ছেন বিএনপির ৪৭ নেতাকর্মী Logo তারেক রহমানের সঙ্গে বিশ্বব্যাংক প্রেসিডেন্ট অজয় বাঙ্গার বৈঠক Logo ভুটানের প্রধানমন্ত্রী ও মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক Logo বামৈ ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে মহিলা মেম্বার পদে প্রার্থী মানছুরা আক্তার লিপি Logo জাতিসংঘ অধিবেশনের ফাঁকে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo লাখাইয়ের বুল্লা বাজারে বাঁশের তৈরি পণ্যের পসরা সাজিয়ে বসেন শামছু মিয়া Logo যোগে পুলিশের ৩১ কর্মকর্তাকে বদলি ও পদায়ন Logo জ্বালানি তেলের দাম বাড়ানোর পর এবার বাসের ভাড়াও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

চুনারুঘাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন, চা শ্রমিকদের মাঝে নতুন আশার আলো

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

স্বাবলম্বী পরিবার গঠন এবং সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে চুনারুঘাট উপজেলার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় চালু হওয়া এই উদ্যোগে চা শ্রমিকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

বুধবার বিকেলে চন্ডিছড়া খেলার মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মোঃ ফয়সল, হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ, চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী, উপজেলা বিএনপির সভাপতি মনিরুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান, সাবেক পৌর মেয়র নাজিম উদ্দিন শামসুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং চা বাগানের বিপুলসংখ্যক নারী-পুরুষ।

হবিগঞ্জ জেলার মধ্যে প্রথমবারের মতো চন্ডিছড়া চা বাগানে এই কার্যক্রম চালু হওয়ায় শ্রমিকদের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। তারা মনে করছেন, এই উদ্যোগ তাদের পরিবারকে অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

চা শ্রমিক বিমল উড়াং বলেন, দীর্ঘদিন ধরে সীমিত আয়ে সংসার চালাতে গিয়ে নানা কষ্টের মুখোমুখি হতে হয়। ফ্যামিলি কার্ড চালুর ফলে অনেক পরিবার উপকৃত হবে এবং জীবনযাত্রা কিছুটা সহজ হবে।

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নৃপেন পাল বলেন, চা শ্রমিকদের জীবনমান উন্নয়নের জন্য দীর্ঘদিন ধরে কার্যকর উদ্যোগের প্রয়োজন ছিল। ফ্যামিলি কার্ড চালুর মাধ্যমে সেই প্রত্যাশা বাস্তব রূপ পেয়েছে। তিনি এই উদ্যোগকে চা শ্রমিক পরিবারের জন্য বড় অর্জন হিসেবে উল্লেখ করেন।

সংসদ সদস্য সৈয়দ মোঃ ফয়সল বলেন, তার নির্বাচনী এলাকায় ২৩টি চা বাগান রয়েছে এবং এসব বাগানের শ্রমিকরা দীর্ঘদিন ধরে নানা সীমাবদ্ধতার মধ্যে জীবনযাপন করছেন। তাদের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও জীবনমান উন্নয়নের বিষয়টি বিবেচনায় নিয়েই এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।

তিনি আরও জানান, পর্যায়ক্রমে চুনারুঘাট ও মাধবপুর উপজেলার অন্যান্য চা বাগানের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝেও ফ্যামিলি কার্ড কার্যক্রম সম্প্রসারণ করা হবে। সরকারের লক্ষ্য হলো কোনো পরিবার যেন সামাজিক নিরাপত্তা কর্মসূচির বাইরে না থাকে।

অনুষ্ঠিানে উপস্থিত হাজারো চা শ্রমিক ও স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানান এবং এর সফল বাস্তবায়ন কামনা করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

বাংলার খবর

বাংলার খবর
জনপ্রিয় সংবাদ

সিলেটের তাজরিয়ানের লেস্টার বিশ্ববিদ্যালয়ে ১ কোটি ২৬ লাখ টাকার ফুল-ফ্রি স্কলারশিপ

error:

চুনারুঘাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন, চা শ্রমিকদের মাঝে নতুন আশার আলো

আপডেট সময় ০৫:৪২:৫১ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬