ঢাকা ১২:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ের বুল্লা বাজারে নৈমিত্তিক চুরি, দ্রুত সিসি ক্যামেরা সচলের দাবি Logo বৈষম্যবিরোধী মামলায় কারাগারে বাঘাসুরা ইউনিয়ন আ.লীগের সহসভাপতি তাজুল Logo ধর্মঘরে মাদক ও দুর্নীতিবিরোধী সচেতনতামূলক পথযাত্রা Logo লাখাইয়ে দুর্গাপূজা শান্তিপূর্ণ উদযাপনে পূজা মণ্ডপ কমিটি ও বিএনপির মতবিনিময় Logo হবিগঞ্জে ইজিবাইক-মোটরসাইকেল সংঘর্ষে দুই আরোহী নিহত Logo হাইমচর থানায় পরিচ্ছন্নতা অভিযান, ওসির সঙ্গে বিডি ক্লিনের মতবিনিময় Logo লাখাইয়ের কৃষকদের তাক লাগানো সাফল্য, দেশীয় প্রযুক্তিতে তৈরি কচুরিপানা অপসারণ যন্ত্র Logo বাসে অগ্নিসংযোগ ও নাশকতা নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তে নানা তথ্য Logo লাখাইয়ে ভি.ডব্লিউ.বি উপকারভোগীদের মাঝে খাদ্যশস্য বিতরণ Logo জাতিসংঘ সদর দপ্তরের সামনে মাধবপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান
স্বাস্থ্য কর্মকর্তাকে প্রতিমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

‘হয় কাজ করবেন, না হলে চলে যাবেন’

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এমরানুর রহমানকে দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে কড়া হুঁশিয়ারি দিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান।

শনিবার নিজ নির্বাচনী এলাকা মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে গিয়ে চিকিৎসকদের অনুপস্থিতি, হাসপাতালের মূল ফটক তালাবদ্ধ থাকা এবং হাজিরা খাতায় বিভিন্ন অসঙ্গতি দেখে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

পরিদর্শনের সময় প্রতিমন্ত্রী হাসপাতালের মূল ফটক বন্ধ দেখতে পান। পরে ভেতরে প্রবেশ করে দায়িত্বরত চিকিৎসকদের একটি বড় অংশকে কর্মস্থলে অনুপস্থিত অবস্থায় দেখতে পান। এ সময় তিনি চিকিৎসকদের হাজিরা রেজিস্টার পর্যালোচনা করলে স্বাক্ষর ও উপস্থিতি সংক্রান্ত বিভিন্ন অসঙ্গতি ও অনিয়ম ধরা পড়ে।

এক পর্যায়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এমরানুর রহমানকে কর্মস্থলে না পেয়ে মোবাইল ফোনে যোগাযোগ করেন প্রতিমন্ত্রী। এ সময় তিনি বলেন, “আমি গত তিন মাসে সাত থেকে আটবার হাসপাতালে এসেছি। কিন্তু একদিনও আপনাকে কর্মস্থলে পাইনি। দায়িত্ব পালন করতে না চাইলে চলে যান। হয় কাজ করবেন, না হয় চলে যাবেন। আমাদের বিব্রত করে লাভ নেই।”

হাসপাতালের সার্বিক পরিস্থিতিতে অসন্তোষ প্রকাশ করে তিনি দায়িত্ব পালনে অবহেলার বিষয়ে কঠোর সতর্কবার্তা দেন।

প্রতিমন্ত্রী বলেন, চিকিৎসাসেবায় অবহেলা কোনোভাবেই সহ্য করা হবে না। হাসপাতালের প্রশাসনিক অব্যবস্থাপনা দূর করতে আগামী মঙ্গলবার সকালে একটি জরুরি পর্যালোচনা সভা আহ্বান করার নির্দেশ দেওয়া হয়েছে।

পরিদর্শন শেষে তিনি গণমাধ্যমকর্মী ও স্থানীয়দের আশ্বস্ত করে বলেন, মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি দায়িত্বে অবহেলাকারী কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে আইনানুগ ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ের বুল্লা বাজারে নৈমিত্তিক চুরি, দ্রুত সিসি ক্যামেরা সচলের দাবি

error:

স্বাস্থ্য কর্মকর্তাকে প্রতিমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

‘হয় কাজ করবেন, না হলে চলে যাবেন’

আপডেট সময় ১১:৪০:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬