ঢাকা ০৭:০৬ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বৃন্দাবন চা বাগানে চা শ্রমিকদের মাঝে রেইনকোট বিতরণ Logo মাধবপুরে গ্রাহকদের আমানতের টাকা ফেরত না দেওয়ার অভিযোগ ফারইস্ট ইসলামী লাইফের বিরুদ্ধে Logo লাখাইয়ে ৯ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার Logo সুরমা চা বাগান যুব সংঘের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Logo বানিয়াচংয়ে ইভটিজিং ও ভিডিও ধারণের অভিযোগে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক Logo লাখাইয়ে ৮১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার Logo ঢাকা-সিলেট মহাসড়কে দুর্ঘটনায় মাধবপুর ইউএনওর সরকারি গাড়ি Logo আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ Logo স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী Logo মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সের সোলার প্যানেল অকেজো, কাজে আসছে না বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মাধবপুরে বিএনপির প্রস্তুতি সভা

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :

বিএনপির চেয়ারম্যান ও দেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী ১৭ জুন সিলেট সফরকে কেন্দ্র করে হবিগঞ্জের মাধবপুরে উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে মাধবপুর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সভায় দলীয় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সলের নির্দেশনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মাধবপুর উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামাল।

সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু, পৌর বিএনপির সভাপতি গোলাপ খান, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলরনি, উপজেলা বিএনপির সহ-সভাপতি চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী, চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগসহ উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, দেশের রাজনৈতিক অঙ্গনে একটি নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। জনগণের প্রত্যাশা পূরণে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী উন্নয়ন, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছেন। তাঁর সিলেট সফরকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

তারা আরও বলেন, মাধবপুর সিলেট বিভাগের প্রবেশদ্বার হওয়ায় প্রধানমন্ত্রীর আগমনের দিন হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক সড়কের দুই পাশে অবস্থান নিয়ে তাঁকে স্বাগত জানাবেন। দলীয় শৃঙ্খলা বজায় রেখে সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে অভ্যর্থনা আয়োজনের জন্য সকল ইউনিটকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।

সভায় নেতৃবৃন্দ বলেন, প্রধানমন্ত্রীকে একনজর দেখার জন্য শুধু বিএনপির নেতাকর্মীরাই নয়, সাধারণ জনগণের মধ্যেও ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। তাঁর নেতৃত্বে দেশের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্য খাতের অগ্রগতির ধারাবাহিকতা বজায় থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

নেতারা জানান, ১৭ জুনের সফরকে স্মরণীয় করে রাখতে মাধবপুর উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বৃন্দাবন চা বাগানে চা শ্রমিকদের মাঝে রেইনকোট বিতরণ

error:

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মাধবপুরে বিএনপির প্রস্তুতি সভা

আপডেট সময় ০৮:০২:২৮ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬