ঢাকা ১২:১০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সিলেটের তাজরিয়ানের লেস্টার বিশ্ববিদ্যালয়ে ১ কোটি ২৬ লাখ টাকার ফুল-ফ্রি স্কলারশিপ Logo লাখাইয়ের বুল্লা বাজারে গভীর রাতে ওসির পরিদর্শন, জোরদার হচ্ছে নিরাপত্তা Logo বাবরের উদ্যোগে ওমরাহ পালনে সৌদি যাচ্ছেন বিএনপির ৪৭ নেতাকর্মী Logo তারেক রহমানের সঙ্গে বিশ্বব্যাংক প্রেসিডেন্ট অজয় বাঙ্গার বৈঠক Logo ভুটানের প্রধানমন্ত্রী ও মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক Logo বামৈ ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে মহিলা মেম্বার পদে প্রার্থী মানছুরা আক্তার লিপি Logo জাতিসংঘ অধিবেশনের ফাঁকে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo লাখাইয়ের বুল্লা বাজারে বাঁশের তৈরি পণ্যের পসরা সাজিয়ে বসেন শামছু মিয়া Logo যোগে পুলিশের ৩১ কর্মকর্তাকে বদলি ও পদায়ন Logo জ্বালানি তেলের দাম বাড়ানোর পর এবার বাসের ভাড়াও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

ব্রাহ্মণবাড়িয়ায় দোকানের জায়গা নিয়ে দুই গোষ্ঠীর রক্তক্ষয়ী সংঘর্ষ: টেঁটাবিদ্ধসহ আহত ২০

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের থলিয়ারা গ্রামে একটি দোকানের জায়গা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (৭ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত দফায় দফায় চলা এই সংঘাতের ঘটনায় টেঁটাবিদ্ধসহ উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, থলিয়ারা গ্রামের মিন্দার আলী (ছোট গোষ্ঠী) গোত্রীয় জুবায়েরের সাথে বাদৈর বাড়ি (বড় গোষ্ঠী) গোত্রীয় জয়নাল মিয়ার একটি দোকানের জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। দোকানটি ছোট গোষ্ঠীর শিরো মিয়া পরিচালনা করতেন। গত চারদিন আগে স্থানীয় গ্রাম্য সালিশে দোকানটি উচ্ছেদের সিদ্ধান্ত হলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

এরই জেরে রোববার সকালে উভয় পক্ষের শত শত লোক টেঁটা, বল্লম, লাঠিসোঁটাসহ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী ইট-পাটকেল ছোড়াছুড়ি ও অস্ত্রের মহড়ায় পুরো গ্রামজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে এনেছে এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পরবর্তী সহিংসতা ও পুনরায় সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

সিলেটের তাজরিয়ানের লেস্টার বিশ্ববিদ্যালয়ে ১ কোটি ২৬ লাখ টাকার ফুল-ফ্রি স্কলারশিপ

error:

ব্রাহ্মণবাড়িয়ায় দোকানের জায়গা নিয়ে দুই গোষ্ঠীর রক্তক্ষয়ী সংঘর্ষ: টেঁটাবিদ্ধসহ আহত ২০

আপডেট সময় ০৮:০৮:২৬ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬