ঢাকা ১১:৩০ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ, সরগরম রাজনৈতিক মাঠ Logo ঢাকার হাজারীবাগে নামাজ পড়তে বের হয়ে ৬ দিন ধরে নিখোঁজ শিশু আবদুল্লাহ Logo বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচনে আবদাল সভাপতি, শাহাজাহান সাধারণ সম্পাদক Logo বিজয়নগরে ঢাকা-সিলেট মহাসড়কের ভূমি অধিগ্রহণ শেষ হবে দুই মাসে Logo চুনারুঘাটের নালুয়া চা বাগান থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার Logo ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিস্কার পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি পালন Logo লাখাইয়ের বুল্লা বাজারে রাতেও তীব্র যানজট, ভোগান্তিতে স্থানীয়রা Logo নাসিরনগরে ১০ শয্যা হাসপাতালে একজন নিরাপত্তা প্রহরীই ডাক্তার Logo ম্যাজিক প্যারাডাইস সংলগ্ন এলাকা থেকে নিখোঁজ অপ্রতীমের মরদেহ উদ্ধার Logo প্রধানমন্ত্রী দেশের জন্য নিরলসভাবে কাজ করছেন: এমপি ফয়সল

রেড সেল ইন বাংলাদেশ-এর উদ্যোগে অসহায় মানুষের মাঝে ঈদ বাজার বিতরণ

শেখ ইমন আহমেদ, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুরে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে রক্তদান ও সামাজিক সংগঠন ‘রেড সেল ইন বাংলাদেশ’। সংগঠনটির উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকার দরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে ঈদ বাজার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার বিকেলে উপজেলার বিভিন্ন এলাকায় পরিচালিত এ কার্যক্রমে অসহায় পরিবারের হাতে চাল, তেল, পেঁয়াজ, রসুন, আদা, এলাচ, দারুচিনি, তেজপাতা, সেমাই, চিনি, দুধ, কিসমিস, আলু, ময়দাসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।

ঈদকে সামনে রেখে এমন সহায়তা পেয়ে উপকারভোগীরা আনন্দ প্রকাশ করেন এবং সংগঠনটির প্রতি কৃতজ্ঞতা জানান। তারা বলেন, এই সহায়তা তাদের ঈদের আনন্দকে আরও বাড়িয়ে দিয়েছে।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক শেখ ইমন আহমেদ, কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ ছায়েদ মিয়া, অর্থ সম্পাদক সাকিব খান, প্রবাসী কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ হামিদ মিয়া এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ তামিম হোসাইনসহ অন্যান্য সদস্যরা।

সংগঠনের স্বেচ্ছাসেবীরা বলেন, সমাজের বিত্তবান ও সচেতন মানুষ এগিয়ে এলে অসহায় মানুষের মুখে হাসি ফোটানো সম্ভব। মানবসেবাকে লক্ষ্য করে রেড সেল ইন বাংলাদেশ ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে বলেও জানান তারা।

অনুষ্ঠানের শেষে প্রবাসী কমিটির সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ, সরগরম রাজনৈতিক মাঠ

error:

রেড সেল ইন বাংলাদেশ-এর উদ্যোগে অসহায় মানুষের মাঝে ঈদ বাজার বিতরণ

আপডেট সময় ১১:৩৭:৪৬ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬