ঢাকা ০৮:২২ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বিতর্কের মধ্যেই নাসিরনগরের ইউএনও শাহীনা নাছরিনের এডিসি পদোন্নতি Logo মাধবপুরে গ্রাহকদের আমানতের টাকা ফেরত না দেওয়ার অভিযোগ ফারইস্ট ইসলামী লাইফের বিরুদ্ধে Logo লাখাইয়ে ৯ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার Logo সুরমা চা বাগান যুব সংঘের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Logo বানিয়াচংয়ে ইভটিজিং ও ভিডিও ধারণের অভিযোগে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক Logo লাখাইয়ে ৮১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার Logo ঢাকা-সিলেট মহাসড়কে দুর্ঘটনায় মাধবপুর ইউএনওর সরকারি গাড়ি Logo আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ Logo স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী Logo মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সের সোলার প্যানেল অকেজো, কাজে আসছে না বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা

মাধবপুরে জাল কাস্টমস কাগজে ভারতীয় জিরা পরিবহন, আটক ২

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় জাল কাস্টমস কাগজ ব্যবহার করে ভারতীয় জিরা পরিবহনের সময় দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় প্রায় ১ কোটি ১ লাখ টাকা মূল্যের ৬ হাজার কেজি ভারতীয় জিরা ও একটি ট্রাক জব্দ করা হয়।

সোমবার সন্ধ্যায় হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে রোববার সন্ধ্যা ৭টার দিকে বিজিবির একটি আভিযানিক দল মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় অভিযান পরিচালনা করে। সীমান্ত থেকে প্রায় ৫ কিলোমিটার অভ্যন্তরে একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ২০০ বস্তা (৬ হাজার কেজি) ভারতীয় জিরা উদ্ধার করা হয়। একই সঙ্গে জিরা পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক (চট্ট-মেট্রো-ট ১১-৬৯৯১) জব্দ করা হয়।

অভিযানকালে ট্রাকে থাকা মালামালের পক্ষে প্রদর্শিত ‘বিল অব এন্ট্রি’ ও এক্সপোর্ট সংক্রান্ত কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। কাস্টমস কর্মকর্তাদের সহায়তায় বিজিবি নিশ্চিত হয় যে, পণ্য পরিবহনে ব্যবহৃত এসব কাগজপত্র সম্পূর্ণ জাল। এরপরই ট্রাকসহ সংশ্লিষ্ট দুই ব্যক্তিকে আটক করা হয়।

আটককৃতরা হলেন—সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার খারোবিল গ্রামের মো. সেলিম মিয়া (৩১) ও ২ নম্বর লক্ষ্মীপুর গ্রামের মো. আজমল হোসেন (২০)।

বিজিবির দাবি, একটি অসাধু চক্র কাস্টমসের আসল কাগজের আদলে জাল ডকুমেন্ট তৈরি করে অবৈধভাবে পণ্য পরিবহন করছে। তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি দেওয়ার অপচেষ্টা চালিয়ে আসছিল।

হবিগঞ্জ ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান জানান, জব্দকৃত মালামাল ও ট্রাকের আনুমানিক মূল্য ১ কোটি ১ লাখ টাকা। আটককৃতদের বিরুদ্ধে মাধবপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বিতর্কের মধ্যেই নাসিরনগরের ইউএনও শাহীনা নাছরিনের এডিসি পদোন্নতি

error:

মাধবপুরে জাল কাস্টমস কাগজে ভারতীয় জিরা পরিবহন, আটক ২

আপডেট সময় ১২:২২:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬